Skip to main content

শেষ হলো হুগলি জেলার প্রথম স্বাস্থ্য মেলা

 


একনজরে প্রতিবেদন: শেষ হলো তিন দিনব্যাপী হুগলি জেলা  স্বাস্থ্য মেলা। হুগলি জনস্বার্থ ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে এ বছরই প্রথম চুঁচুড়া মাঠে আয়োজন করা হয় স্বাস্থ্য মেলার। তিন দিন এই মেলায় বিভিন্ন হাসপাতাল ও নার্সিংহোম এর স্টল ছাড়াও ছিল এলোপ্যাথি হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক ডাক্তারদের বিনা পয়সায় পরিষেবা সেই সাথে ছিল চক্ষু পরীক্ষা শিবির। মেলায় উপস্থিত ছিলেন ফিজিওথেরাপিস্ট ডায়েটিশিয়ান এবং যোগব্যায়াম প্রশিক্ষকরা। তিন দিনে মেলায় চক্ষু পরীক্ষা শিবিরে এবং অন্যান্য পরিষেবায় ছিল ব্যাপক সাড়া। মেলায় উপস্থিত ছিলেন এলাকার একাধিক ডাক্তার।মেলার অন্যতম কর্ণধার সন্দীপ রুদ্র জানান তিন দিন মেলায় মোট ২০৫১ জন স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। সেই সাথে তিনি জানান বহু মানুষ পরিষেবার জন্য পরামর্শ গ্রহণ করেছেন। যা আগামী দিনে তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য কাজে লাগবে। মেলার দুই অন্যতম উদ্যোক্তা শ্যামাপ্রসাদ মুখার্জী ও জয়দেব অধিকারী জানান প্রথম বছর মেলায় মানুষের যে সাড়া পেয়েছি আগামী বছর আরও বড় করে মেলা করার ইচ্ছা রইলো। মানুষের স্বাস্থ্য পরিষেবা প্রতিটা ঘরে পৌঁছে দিতে পারলে তবেই কিছু করতে পেরেছি বলে আমরা মনে করব।

Comments

  1. ভীষণই ভালো একটি উদ্যোগ...

    ReplyDelete

Post a Comment

ঝলকে ৫

১২ ঘণ্টার প্রতীকী অনশনে চন্দননগর নাগরিক সমাজ

একনজরে প্রতিবেদন : বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপূজা চলাকালীন ১২ ঘণ্টার প্রতীকী অনশনে বসলো চন্দননগর নাগরিক সমাজ ও চন্দননগর IMA শাখা। আজ সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত প্রায় শতাধিক মানুষ চন্দননগর IMA ভবনের সামনে বিক্ষোভ দেখান,সাথে ছিলো অনশন। তিলোত্তমার বিচারের দাবিতে স্লোগানে মুখরিত হয়ে উঠে স্ট্রান্ড চত্বর । এ প্রসঙ্গে সাহিত্যিক শীর্ষেন্দু দত্ত বলেন - পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। অমরা এই দিন দেখার জন্য প্রস্তুত ছিলাম না। বিচার এখনও আমরা পাই নি।আন্দোলন চলবে,অমরা শেষ দেখে ছাড়বো। সংগঠনের পক্ষে ডাক্তার আলোক রায়চৌধুরী বলেন -