একনজরে প্রতিবেদন :২১ তম রক্তদান শিবির অনুষ্ঠিত হলো ফুলপুকুর যুবসংঘের উদ্যোগে।ফুলপুকুর দূর্গা মণ্ডপে ৭০ জন রক্তদান করলেন, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলো চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ,প্ৰাক্তন বিধায়ক তপন দাশগুপ্ত, বিশিষ্ট সমাজ সেবী মইনুল হক,পৌরপিতা ১৭ নাম্বার ওয়ার্ড রত্না অধিকারী সহ একাধিক নেতৃত্ব। ফুলপুকুর যুব সংঘের সম্পাদক অনুপম ঘোষ জানান - রক্তদান একটি মহৎ দান যেহেতু রক্ত আলাদা করে তৈরি করা যায় না তাই দানের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর সবথেকে সহজ উপায় এটি। তিনি আরও জানান প্রতিবছর এই রক্তদান শিবির কে ঘিরে মানুষের মধ্যে যে উন্মাদনা দেখা যায় তা অনস্বীকার্য।
একনজরে প্রতিবেদন: চুঁচুড়ার ১৬ নম্বর ওয়ার্ডে পার্টি অফিস পুনরুদ্ধার করল জাতীয় কংগ্রেস। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে কংগ্রেসের দীর্ঘদিনের পার্টি অফিস দখল করে নিয়েছিল তারা। আজ সন্ধ্যায় কংগ্রেসকর্মীরা পুনরায় সেই পার্টি অফিসের দখল নেয়। পার্টি অফিস দখল নিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা নামিয়ে তোলা হয় কংগ্রেসের পতাকা। এ প্রসঙ্গে যুব কংগ্রেসের নেতা অনুপম ঘোষ বলেন রাজ্যে বিভিন্ন জায়গায় তৃণমূল যেভাবে পার্টি অফিস দখল করে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি করেছিল তা বাংলার রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আজ তৃণমূলের পতনের অন্যতম কারণ এটাই। তিনি আরও বলেন কংগ্রেসের আগামীর কার্য সম্পাদন করতে এই অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।