Skip to main content

Posts

Showing posts from July, 2026

ফুলপুকুর যুব সংঘের ২১ তম রক্তদান শিবির

  একনজরে প্রতিবেদন :২১ তম রক্তদান শিবির অনুষ্ঠিত হলো ফুলপুকুর যুবসংঘের উদ্যোগে।ফুলপুকুর দূর্গা মণ্ডপে ৭০ জন রক্তদান করলেন, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলো  চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ,প্ৰাক্তন বিধায়ক তপন দাশগুপ্ত, বিশিষ্ট সমাজ সেবী মইনুল হক,পৌরপিতা ১৭ নাম্বার ওয়ার্ড রত্না অধিকারী সহ একাধিক নেতৃত্ব। ফুলপুকুর যুব সংঘের সম্পাদক অনুপম ঘোষ জানান - রক্তদান একটি মহৎ দান যেহেতু রক্ত আলাদা করে তৈরি করা যায় না তাই দানের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর সবথেকে সহজ উপায় এটি। তিনি আরও জানান প্রতিবছর এই রক্তদান শিবির কে ঘিরে মানুষের মধ্যে যে উন্মাদনা দেখা যায় তা অনস্বীকার্য।