Skip to main content

AIARLA র সপ্তম জাতীয় সম্মেলন


 একনজরে প্রতিবেদন:সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতির ( aiarla) জাতীয় সম্মেলন অনুষ্ঠিত  হচ্ছে  ১৪ ও ১৫ নভেম্বর চন্দননগর রবীন্দ্র ভবনে।সারা দেশ থেকে প্রায় ৯০০ প্রতিনিধি উপস্থিত ছিলেন এই সভায়।আয়ারলার পঃবঙ্গ রাজ্য সম্পাদক সজল অধিকারী স্বাগত ভাষণে বলেন,কেন্দ্র রাজ্যের কাজিয়ায় ১০০ দিনের কাজ বন্ধ। সরকার তার নিজের ঘোষিত ন্যূনতম মজুরীও দিচ্ছে না, এর বিরুদ্ধে আমরা লড়াই গড়ে তুলতে চাই। বুলডোজার রাজকে প্রতিরোধ করার লক্ষ্যে এই সম্মেলন সংগঠিত হচ্ছে। ফ্যাসিবাদ আমাদের দেশটাকে তছনছ করে দিচ্ছে। একে রুখে দিতে এই সম্মেলন গরীব মেহনতী মানুষের এক জাগরণের বার্তা তুলে ধরবে।সভায় উপস্থিত হয়ে 

সর্বভারতীয় নেতা দীপঙ্কর ভট্টাচার্য বলেন -




Comments

ঝলকে ৫

শ্রম দপ্তরের উদ্যোগে চুঁচুড়া'য় জুট প্রশিক্ষণ শিবির, এবার আপনিও পেতে পারে স্থায়ী চাকরী। দেখুন -JANOBARTA

রাজেশ মন্ডল, হুগলী:  প্রশিক্ষন দিয়ে পাট শিল্পে চাকরির  উদ্যোগ নিল শ্রম দপ্তর। আজ চুঁচুড়ায় হুগলী জেলা পরিষদ হলে আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী তপন দাশগুপ্ত।উপস্থিত ছিলেন  চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, জেলা পরিষদের কর্মাদক্ষ‍্য মনোজ চক্রবর্তী, শ্রম দপ্তেরর আধিকারিক স্বাতী ঘোষাল,জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান,কর্ম বিনিয়োগ দপ্তরের আধিকারীক ও জেলা পরিষদের সদস্যরা।হুগলী জেলায় এগারোটি চটকল রয়েছে।রাজ্যে প্রায় ৫৫ টি।এই চটকল গুলো দক্ষ শ্রমিকের অভাবে পিছিয়ে পরছে।প্লাস্টিক বর্জন করে আবার চটের ব্যবহার বারছে তাই চটকল গুলোতে দক্ষ শ্রমিক প্রয়োজন।রাজ্য সরকারের শ্রম দপ্তর বিভিন্ন চটকল মালিকদের সঙ্গে কথা বলে জানতে পারে প্রায় ত্রিশ হাজার ভ্যাকেন্সি রয়েছে চটকল গুলোতে।মূল স্পনিং আর উইভিং বিভাগে।তাই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত বেকারদের প্রশিক্ষনের ব্যবস্থা করল শ্রম দপ্তর।প্রথম পর্যায়ে দুটি ব্যাচে ৪০ জন করে মোট ৮০ জনকে প্রশিক্ষিত করা হবে।পরে ধাপে ধাপে আরো প্রশিক্ষন দেওয়া হবে।একমাস হবে প্রথাগত প্রশিক্ষন দুই মাস হবে হাতে কলমে শিক্ষা।প্রশিক্ষন শেষে মিলবে চাকরি।প্রশিক্ষন চলা কালিন বৃত্তি দ...

বনধ এর সমর্থনে SUCI(C)র চুঁচুড়া শহরে মিছিল, ধর্মঘট সর্বাত্মকভাবে সফল দাবী নেতৃত্বের

  একনজরে প্রতিবেদন: আজকের দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে সারা ভারত ধর্মঘটের সমর্থনে এসইউসিআই (কমিউনিস্ট) দলের চুঁচুড়া লোকাল কমিটির পক্ষ থেকে ঘড়ির মোর সহ চুঁচুড়া শহর জুড়ে মিছিল হল। মিছিল টি চুঁচুড়া স্টেশন থেকে শুরু করে খাদিনা মোড়, তোলা ফটক খুড়ুয়া বাজার মোড় হয়ে পুলিশ লাইন পার হয়ে ঘড়ির মোর, বাস স্ট্যান্ড সহ শহরের বিভিন্ন জায়গায় পরিক্রমা করে গোরস্থান এ শেষ হয়। এই মিছিলে দাবি ওঠে- ১. রেল, ব্যাংক,বীমা, খনি, বিএসএনএল সহ সরকারি সম্পত্তি সরকারিকরণ করা চলবে না। ২. কৃষক স্বার্থবিরোধী কৃষি আইন বাতিল করতে হব ৩.শ্রমিক স্বার্থবিরোধী শ্রম আইন বাতিল করতে হবে। ৪.অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রদ ও নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যের সামগ্রিক রাষ্ট্রীয় বাণিজ্য চালু, ক্রমবর্ধমাননারী নির্যাতন বন্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। ৫.সমস্ত দুঃস্থ পরিবারদের মাসিক ৭৫০০ টাকা ভাতা চালু করতে হবে। ৬.প্রত্যেক গরীব মানুষদের জন্য প্রতি মাসে বিনামূল্যে মাথাপিছু ১০ কেজি রেশন দিতে হবে। ৭.MGNREGA প্রকল্পের মাধ্যমে গ্রামে ২০০ দিনের কাজ সুনিশ্চিত করতে হবে।  ৮.অগণতান্ত্রিক এন আর সি-সিএ এ বাতিল করতে হবে। ৮. বিদ্যু...

চুঁচুড়া যুব সংঘ প্রেক্ষাগৃহে "চুঁচুড়া আলোয় ফেরা"র সভা - EHC

রাজেশ মন্ডল,হুগলী:  গত ২৯শে জুলাই রবিবার চুঁচুড়া ময়নাডাঙা যুব সংঘ ময়দানের সভা কক্ষে "চুঁচুড়া আলোয় ফেরা" ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হলো এক সভার। উক্ত সভায় মরনোত্তর চক্ষুদান শিবির করার পরিকল্পনাও করা হয় এবং আগমীদিনে চুঁচুড়া সহ বিস্তীর্ন অঞ্চলে এই ধরনের সুফল গুলি নিয়ে আলোচনা করা হয়। উক্ত দিনে উপস্থিত ছিলেন ডাঃ ইন্দ্রনীল চৌধুরী, ডাঃ পিনাকী নাগ, ডাঃ শ্যামল পান্ডে সহ বিশিষ্ট ডাক্তারা। এছাড়াও ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ। আগামীদিনে মরণত্তর চক্ষুদান কর্মসূচী যাতে আরও ভালোভাবে সারা দেয় সেই দিকে নজর দেওয়া হবে বলে জানা যায়।। Do Subscribe our Youtube Channel for more updates : Click Here ADVERTISEMENT একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে... OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।

মানবিক মুখ শহর চুঁচুড়া'র ,চুঁচুড়া হাসপাতাল থেকে অল্পের জন্য পালিয়ে বাঁচল এক রুগী - Janobarta

জনবার্তা : আজ সকাল ৮টা নাগাদ অন্যান্য দিনের মতো আজও ফুটবলের কোচিং সেরে চুঁচুড়া মাঠ সংলগ্ন ধাপিতে বসে একটু জিরিয়ে নিচ্ছিলেন মানিক দে। এমন সময় বছর ২০ র এক ব্যাক্তি ওনার পাশে এসে শুয়ে পড়লেন, হাতে সেলাইয়নের বোতল এবং ক্যাথিড্রাল। দেখে অবাক লাগে মানিক বাবুর, কৌতূহলের বশে জিজ্ঞাস করেন কি হয়েছে তোমার ? উত্তর আসে, আমি কয়েকদিন আগে বিষ পান করেছিলাম, তার চিকিৎসার জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি হই। কিন্তু হাসপাতালে আমায় ওরা মেরে ফেলছে, তাই আমি পালিয়ে এসেছি। আপনি পুলিশে খবর দিন, আমি ওদের সাথে চলে যাবো। পরিচয় জিজ্ঞাস করাতে বলেন, আমার নাম দেবু হালদার, বাড়ি সোমরাবাজার। অবস্থার বেগতিক দেখে মানিক বাবু খবর দেন পুলিশে এবং চুঁচুড়া সদর হাসপাতালে। কিছুক্ষনের মধ্যেই পুলিশ এসে দেবু হালদার নামের ওই পালিয়ে আসা রুগীকে উদ্ধার করে। প্রতক্ষ্যদর্শী হিসাবে মানিক দে'র ঘটনাটি প্রথম নজরে আসে ।। দেখুন ভিডিও ।। Do Subscribe our Youtube Channel for more updates : Click Here ADVERTISEMENT একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে... OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGH...