Skip to main content

Posts

Showing posts from May, 2026

পার্টি অফিস পুনরুদ্ধার করলো কংগ্রেস

  একনজরে প্রতিবেদন: চুঁচুড়ার ১৬ নম্বর ওয়ার্ডে পার্টি অফিস পুনরুদ্ধার করল জাতীয় কংগ্রেস। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে কংগ্রেসের দীর্ঘদিনের পার্টি অফিস দখল করে নিয়েছিল তারা। আজ সন্ধ্যায় কংগ্রেসকর্মীরা পুনরায় সেই পার্টি অফিসের দখল নেয়। পার্টি অফিস দখল নিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা নামিয়ে তোলা হয় কংগ্রেসের পতাকা। এ প্রসঙ্গে যুব কংগ্রেসের নেতা অনুপম ঘোষ বলেন রাজ্যে বিভিন্ন জায়গায় তৃণমূল যেভাবে পার্টি অফিস দখল করে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি করেছিল তা বাংলার রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আজ তৃণমূলের পতনের অন্যতম কারণ এটাই। তিনি আরও বলেন কংগ্রেসের আগামীর কার্য সম্পাদন করতে এই অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

রাজীব প্রয়াণে শ্রদ্ধায় পথে কংগ্রেস

  একনজরে প্রতিবেদন : প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩৬ তম প্রয়াণ দিবসকে সামনে রেখে পথে নামলো কংগ্রেস। প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে মাল্যদান করে এদিন দলের পক্ষ থেকে শহর চুঁচুড়ার প্রাণকেন্দ্র ঘড়ির মোড়ে একটি বিশেষ পথসভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন রাজ্য কমিটির সদস্য ও চুঁচুড়া বিধানসভার কংগ্রেস প্রার্থী মইনুল হক,স্বপন দে,শিক্ষক নেতা স্বরূপ সেনগুপ্ত,প্রাক্তন কাউন্সিলার রূপক চ্যাটার্জী,তুষার চক্রবর্তী, মনিরুল মোল্লা,অনুপম ঘোষ সহ একাধিক নেতৃত্ব।  ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা নিয়ে সরব হন বক্তারা। রাজনৈতিক হিংসা বিরুদ্ধে  সকলে মত প্রকাশ করেন। নবগঠিত সরকারের বুলডোজার নীতির কড়া সমালোচনা করা হয় এই সভা থেকে। মইনুল হক বলেন সরকারের কুরবানী নিতির ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি। তিনি সভা থেকে এই নীতির সঠিক প্রয়োগের দাবি জানান। মূল্য বৃদ্ধি সহ জীবনযাত্রা নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন তরুণ কংগ্রেস নেতা অনুপম ঘোষ। তার বক্তব্যের মধ্যে আগামী দিনে মানুষ যে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়তে চলেছেন তার একটি রূপরেখা খুঁজে পাওয়া যায়। প্রাক্তন কাউন্সিলর রূপক চ্যাটার্জি বলেন...