Skip to main content

চুঁচুড়া হরগৌরী তলা সর্বজনীনে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির - Janobarta Digital


জনবার্তা ডেস্ক (#চুঁচুড়া): চুঁচুড়ার হরগৌরী তলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি ও এক বেসরকারি স্বাস্থ্য চিকিৎসা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে হরগৌরী তলা মন্ডপ প্রাঙ্গনে এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো। আজ সকালে এই শিবির অনুষ্ঠিত হয়। এদিনের শিবিরে সাধারণ মানুষ বিনামূল্যে সুগার টেস্ট, ব্লাড প্রেসার মাপা, ই.সি.জি ইত্যাদি পরীক্ষা করার সুযোগ পান। এদিনের শিবিরে প্রায় ৯০ জন পুরুষ ও মহিলাকে স্বাস্থ্য পরীক্ষা করতে দেখা যায়।
 এ প্রসঙ্গে কমিটির তরফে রঞ্জিত পাইন বলেন, আজ আমাদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। শুরু থেকে বিশেষ করে বেলায় প্রচুর পরিমাণে মানুষ ভীড় জমায় আজকের শিবিরে। বহু দুঃস্থ অর্থাৎ আর্থিক ভাবে দুর্বল মানুষ এই শিবিরের ফলে উপকৃত হয়েছেন। আমরা মনে করি এতেই আমাদের সাফল্য। আগামী দিনে আমরা এই ধরনের শিবির আরও বড়ো করে করার পরিকল্পনা করবো যাতে সমস্ত মানুষের পাশে আমরা পৌঁছে যেতে পারি।
 আর একটা কথা না বললেই নয়, মূলত দুর্গা পুজোকে উদ্যেশ্যে করেই আমাদের এই সমস্ত উদ্যোগ, সর্ব ধর্ম নির্বিশেষ এই শিবিরের সমস্ত ধরনের মানুষ এখানে উপস্থিত হন এবং এই দুর্গা পুজোর মধ্যে দিয়ে আমরা সকলকে নিয়ে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে চাই সকলের কাছে। উৎসব সকলের, সকলে একত্রিত হয়ে উপভোগ করুন, আনন্দ করুন এই মহৎসব শারদ উৎসব।।







একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে...




OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।