Skip to main content

নাচে গানে পথ পরিক্রমায় "নৃত্যন" - Janobarta Digital


জনবার্তা ডিজিটাল: নৃত্যন নৃত্য সংস্থার ভাণ্ডারহাটি শাখার উদ্যোগে দোল উপলক্ষে একটি পথ পরিক্রমার আয়োজন করা হয়।সংস্থার প্রায় ত্রিশ জন  ছাত্রী ও অভিভাবকরা গ্রামের বিভিন্ন পথ ঘুরে বৃন্দাবন মন্দিরে তাদের পরিক্রমা শেষ করে।

গ্রামে এ ধরণের উদ্যোগ এই প্রথম বলে দাবী করেন সংস্থার কর্ণধার পূজা চক্রবর্তী। পথ পরিক্রমাকে কেন্দ্র করে গ্রামবাসীর উদ্দীপনা ছিল চোখে পরার মত।।




Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।