Skip to main content

প্রগতিশীল মহিলা সমিতির সম্প্রীতি যাত্রা

 


একনজরে প্রতিবেদন:যেকোনো ঘটনায় সাম্প্রদায়িক রঙ লাগিয়ে বিজেপি-আর এস এসের দাঙ্গা লাগানোর চক্রান্ত কে রুখে দিতে, সম্প্রতি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক নাবালিকার দুঃখজনক মৃত্যু কে কাজে লাগিয়ে বিজেপির মুসলমান বিদ্বেষী রাজনীতি কে ধিক্কার জানিয়ে ও নারীদের ওপর ঘটে ধর্ষণ - হত্যায় পুলিশ প্রশাসনিক নিষ্ক্রিয়তার প্রতিবাদে আজ সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির পক্ষ থেকে এক সম্প্রীতি যাত্রার আয়োজন করা হয়। আলিনগর থেকে শুরু হয়ে চুঁচুড়া ঘড়ির মোড়ে এসে এই সম্প্রীতি যাত্রা শেষ হয়। এরপর সংগঠনের এক প্রতিনিধি দল জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। দাঙ্গা সৃষ্টির যেকোনো ধরণের অপচেষ্টা রুখতে কঠোর প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি মিড ডে মিলের রন্ধন কর্মীদের বিভিন্ন সরকারি বঞ্চনা রোধে জেলা শাসকের হস্তক্ষেপের দাবি জানান। রাজ্য নেত্রী চৈতালী সেন ও জেলা সম্পাদিকা শিপ্রা চ্যাটার্জী সহ গ্রামীণ মেহনতি মহিলারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। চুঁচুড়ায় দলের পক্ষে সুদর্শন বসু জানান ক্রমাগত সামাজিক ও রাজনৈতিক অবক্ষয় আমাদের পথে নামতে বাধ্য করেছে।

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।