Skip to main content

পার্টি অফিস পুনরুদ্ধার করলো কংগ্রেস

 


একনজরে প্রতিবেদন: চুঁচুড়ার ১৬ নম্বর ওয়ার্ডে পার্টি অফিস পুনরুদ্ধার করল জাতীয় কংগ্রেস। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে কংগ্রেসের দীর্ঘদিনের পার্টি অফিস দখল করে নিয়েছিল তারা। আজ সন্ধ্যায় কংগ্রেসকর্মীরা পুনরায় সেই পার্টি অফিসের দখল নেয়। পার্টি অফিস দখল নিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা নামিয়ে তোলা হয় কংগ্রেসের পতাকা। এ প্রসঙ্গে যুব কংগ্রেসের নেতা অনুপম ঘোষ বলেন রাজ্যে বিভিন্ন জায়গায় তৃণমূল যেভাবে পার্টি অফিস দখল করে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি করেছিল তা বাংলার রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আজ তৃণমূলের পতনের অন্যতম কারণ এটাই। তিনি আরও বলেন কংগ্রেসের আগামীর কার্য সম্পাদন করতে এই অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।





Comments

ঝলকে ৫

ভ্রমণ আড্ডা: "পূর্ব-সিকিমের আগমলোক - ধুপিদাঁড়া, প্রকৃতি সেথায় পাগলপারা" - Janobarta

"পূর্ব-সিকিমের আগমলোক- ধুপিদাঁড়া... প্রকৃতি সেথায় পাগলপারা" শুভদীপ নন্দী:   ' O ld Silk Route' অর্থাৎ "প্রাচীন রেশম পথ", এই পথের টানেই এবারের গরমের ছুটিতে আমাদের  গন্তব্য ছিল স্বল্প পরিচিত দুটি জায়গা 'আগম লোক ও ধুপি দাঁড়া',খুব সুন্দর  শিল্পীর তুলিতে রূপ পাওয়া  কোনো অচিন পুরি। অথচ কিছুকাল আগেও এই জায়গা গুলিতে মন চাইলেও থাকার কোনো ব্যবস্থা ছিলনা,বাধ্য হয়ে অপেক্ষাকৃত ভীরাক্রান্ত ও উচ্চতায় জুলুক এ রাত কাটাতে হতো। এরজন্য উচ্চতা জনিত কিছু শারীরিক সমস্যা দেখাদিতো।কিন্তু,বর্তমানে এই    আগমলক ও ধুপি দাঁড়ায় হোম স্টে থাকায় কম উচ্চতায় শরীরকে মানিয়ে নিয়ে  ঘোরা- ঘুরির অনেক সুবিধা হয়েছে। মনে করলে এই স্থান কে বুড়ি করে প্রাচীন রেশম পথ ঘোরা সাঙ্গ করা যায়।পূর্ব-সিকিমের আগমলোক থেকে অবারিত কাঞ্চনজঙ্ঘা ও সাপর্ষদ অন্যান্য তুষার-শৃঙ্গ দৃশ্যমান।আরও দেখাযায় সিঙ্গালীলা রেঞ্জ,ভুটান পাহাড়,নিচের দিকে লিংতাম ও তার আশেপাশের চোখ জুড়ানো সবুজ উপত্যকার নিসর্গ। প্রাচীন রেশম পথ বা ওল্ড সিল্ক রুট এর প্রবেশপথ এই লিংতাম,যার উচ্চতা সাড়ে চার হাজার ফুটের মতো,আর চড়াই পথে...

সচেতনতার বার্তা নিয়ে রাস্তায় সমাজসেবী - Janobarta Digital

জনবার্তা প্রতিবেদন: কোরোনা  যুদ্ধে জয়লাভ করতে হলে কি কি করণীয় তা রাস্তায় লিখে বার্তা দিলেন সমাজসেবী সুব্রত কুন্ডু। সারাবছরই নানা সমাজসেবামূলক কাজ করে থাকেনা তিনি ।লকডাউনের সময় মানুষের পাশে সবসময় তার উজ্জল উপস্থিতি লক্ষ করা গেছে। চাল , ওষুধ নিয়ে হাত বাড়িয়ে দিয়েছেন একাধিক মানুষের কাছে। মানুষ যাতে ঘরে থাকে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে তার বার্তা চুঁচুড়া ও চন্দননগরের বিভিণ্ণ এলাকায় তিনি লিখেছেন । তার দাবী যে ভাবে ভারতবর্ষ লড়াই করছে তাতে এই যুদ্ধে জয় নিশ্চিত ।

চুঁচুড়ার জেলা সংশোধনাগার ময়দানে পালিত হলো নজরুল ইসলামের ১২০তম জন্মদিবস

রাজেশ মন্ডল ও প্রণব বন্দোপাধ্যায়, হুগলী :  বিদ্রোহী কবি নজরুল ইসলামের ১২০তম জন্মদিবস উপলক্ষে আজ চুঁচুড়ার হুগলী জেলা সংশোধনাগার ময়দানে কবিকে শ্রদ্ধা জানাতে অনুষ্ঠিত হলো এক প্রভাতী অনুষ্ঠানের। উক্ত অনুষ্ঠানে কবির মর্মর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয় এছাড়াও ভারত স্বাধীনের প্রাককালে কবি এই জেলা সংশোধনাগারে তাঁরা জীবনের বেশ কিছুদিন কাটিয়েছেন, সংশোধনাগারের যে সেলে তিনি ছিলেন সেই সেলে গিয়ে কবির মূর্তিতে মাল্যদান করেন হুগলী চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান গৌরিকান্ত মূখার্জী, উপ পৌরপ্রধান অমিত রায়, জেল সুপার বি.কে.সিং, পৌরসদস্য হিসাবে সজীব বসু মজুমদার, মৌসুমী বসু চ্যাটার্জী সহ বিশিষ্ট ব্যক্তিরা। এদিন সকালে এই অনুষ্ঠানের পাশাপাশি আবৃত্তি, গান, নাচ পরিবেশন করেন বেশ কিছু শিশু থেকে বর্ষীয়ান কলাকুশলীরা। এই অনুষ্ঠান প্রসঙ্গে পৌরপ্রধান গৌরিকান্ত মূখার্জী বলেন....দেখুন ভিডিও.... ADVERTISEMENT একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে... OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA

আমি চুঁচুড়ার কোনো মানুষকে অনাহারে থাকতে দেব না:অকপট সন্দীপ রুদ্র

একনজরে প্রতিবেদন : লকডাউনের সময় সিনেমার কাজ বন্ধ। সন্দীপ নেমে পড়ল মানুষের পাশে দাঁড়াতে। হাতে গ্লভ্স মুখে মাস্ক। কার ওষুধ দরকার , কার দরকার মুড়ি , কে পুলিশে যোগাযোগ করতে পারছে না এক ফোনে হাজির সন্দীপ রুদ্র । না কোনো রাজনৈতিক তকমা ওর গায়ে নেই । খাদিনামোড় থেকে ঘড়িরমোড়, তোলাফটক থেকে বাসস্ট্যান্ড সর্বত্র শুধু একটা ফোন পেয়েই ছুটে গেছে মানুষের পাশে দাঁড়াতে, নিজের জীবন বাজি রেখে। ইতিমধ্যেই প্রায় কয়েকশো  মানুষের পাশে দাঁড়িয়েছে সন্দীপ।যারা এই অবস্থায় বাড়িবন্দী তাদের নিত্যসামগ্রী পেতে যাতে অসুবিধা না হয় তা ক্রমাগত নজরদারি করছে সন্দীপ। এ খবর আমরা আগেই জানিয়েছিলাম । আজ একনজরের মুখোমুখি হয়ে সন্দীপ জানান চুঁচুড়ার কোনো মানুষকে অভুক্ত থাকতে দেবনা, আমার পরিমিত সাধ্য দিয়ে আমি মানুষের পাশে থাকবো ।তিনি আরও বলেন এই পরিস্থিতিতে  একটা রুটি নয় জনকে ভাগ করে খাবার মানসিকতা তৈরি করতে হবে ।

চন্দননগর পুলিশ কমিশনারেটের আয়োজনে জেলা সদর দপ্তরে ইফতার পার্টি

রাজেশ মন্ডল, হুগলী :  চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আজ বিকালে চুঁচুড়া পুলিশ লাইন তথা জেলা সদর দপ্তরে অনুষ্ঠিত হলো ইফতার পার্টির। ইফতারে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও বিপণন মন্ত্রী তপন দাসগুপ্ত, মন্ত্রী ইন্দ্রনীল সেন, হুগলী জেলাশাসক সঞ্জয় বনসল, হুগলীর সংসদ রত্না দে নাগ, চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অজয় কুমার,  Advertisement চুঁচুড়া'র বিধায়ক অসিত মজুমদার, হুগলী চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান গৌরিকান্ত মূখার্জী,  প্রবীর ঘোষাল  সহ জেলা পুলিশের সকল স্তরের আধিকারিকরা। ইফতার পার্টি প্রসঙ্গে কমিশনার অজয় কুমার বলেন  ।। দেখুন ভিডিও ।। ADVERTISEMENT একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে... OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA