Skip to main content

চুঁচুড়ার জেলা সংশোধনাগার ময়দানে পালিত হলো নজরুল ইসলামের ১২০তম জন্মদিবস

রাজেশ মন্ডল ও প্রণব বন্দোপাধ্যায়, হুগলী : বিদ্রোহী কবি নজরুল ইসলামের ১২০তম জন্মদিবস উপলক্ষে আজ চুঁচুড়ার হুগলী জেলা সংশোধনাগার ময়দানে কবিকে শ্রদ্ধা জানাতে অনুষ্ঠিত হলো এক প্রভাতী অনুষ্ঠানের। উক্ত অনুষ্ঠানে কবির মর্মর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয় এছাড়াও ভারত স্বাধীনের প্রাককালে কবি এই জেলা সংশোধনাগারে তাঁরা জীবনের বেশ কিছুদিন কাটিয়েছেন, সংশোধনাগারের যে সেলে তিনি ছিলেন সেই সেলে গিয়ে কবির মূর্তিতে মাল্যদান করেন হুগলী চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান গৌরিকান্ত মূখার্জী, উপ পৌরপ্রধান অমিত রায়, জেল সুপার বি.কে.সিং, পৌরসদস্য হিসাবে সজীব বসু মজুমদার, মৌসুমী বসু চ্যাটার্জী সহ বিশিষ্ট ব্যক্তিরা। এদিন সকালে এই অনুষ্ঠানের পাশাপাশি আবৃত্তি, গান, নাচ পরিবেশন করেন বেশ কিছু শিশু থেকে বর্ষীয়ান কলাকুশলীরা। এই অনুষ্ঠান প্রসঙ্গে পৌরপ্রধান গৌরিকান্ত মূখার্জী বলেন....দেখুন ভিডিও....


ADVERTISEMENT





একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে...




OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।