জনবার্তা ডিজিটাল: প্রথম দফায় আজ রাজ্যে প্রার্থী ঘোষণা করলো বিজেপি। যার মধ্যে অধিকাংশই হেভিওয়েট বিজেপি নেতাদের নাম উঠে এসেছে। তেমনই হুগলী লোকসভায় এবার সেলিব্রিটির ছোঁয়া। হুগলী লোকসভা কেন্দ্রে এবার বিরোধীদের প্রতিদ্বন্দ্বিতা করবে একাধারে তারকা প্রার্থী আবার বঙ্গ রাজনীতির পরিচিত মুখ লকেট চ্যাটার্জী। অন্যদিকে জেলার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী দেবোজিৎ সরকার ও আরামবাগ লোকসভা কেন্দ্রে প্রার্থী তপন রায়।।
জনবার্তা প্রতিবেদন: কোরোনা যুদ্ধে জয়লাভ করতে হলে কি কি করণীয় তা রাস্তায় লিখে বার্তা দিলেন সমাজসেবী সুব্রত কুন্ডু। সারাবছরই নানা সমাজসেবামূলক কাজ করে থাকেনা তিনি ।লকডাউনের সময় মানুষের পাশে সবসময় তার উজ্জল উপস্থিতি লক্ষ করা গেছে। চাল , ওষুধ নিয়ে হাত বাড়িয়ে দিয়েছেন একাধিক মানুষের কাছে। মানুষ যাতে ঘরে থাকে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে তার বার্তা চুঁচুড়া ও চন্দননগরের বিভিণ্ণ এলাকায় তিনি লিখেছেন । তার দাবী যে ভাবে ভারতবর্ষ লড়াই করছে তাতে এই যুদ্ধে জয় নিশ্চিত ।



Comments
Post a Comment