Skip to main content

খাদিনা মোড়ে বিশ্বকর্মা পুজো উপলক্ষে সংস্কৃতিক অনুষ্ঠান, গান গাইলেন ট্রাফিক সার্জেন - Janobarta Digital


রাজেশ মন্ডল,হুগলী: বিশ্বকর্মা পুজো মানেই প্রায় শারদীয়ার সূচনা। আজ বিশ্বকর্মার আরাধনায় মেতেছিল গোটা শহর। শিল্প নগরী হলদিয়ার সাথে পাল্লা দিয়েও এবার চুঁচুড়ার বাণিজ্যিক প্রতিষ্ঠান গুলি ও কারখানা গুলি থেমে থাকেনি। এমনই এক ছবি আজ দেখবেন, তবে এই মাতামাতিটা একটু অন্য। বিশ্বকর্মা পুজোর দিন চুঁচুড়া খাদিনা মোড় আটো এসোসিয়েশন এর এক সংস্কৃতিক অনুষ্ঠানে ট্রাফিক সার্জেন শিবাশীষ শর্মাকে দেখা গেলো এক অন্যরূপে। স্টেজে ওঠে নিজের গানে মাতিয়ে দিয়েছিলেন সন্ধ্যাটা। অন ডিউটি এক কর্তব্যরত পুলিশ অফিসার, আর অফ ডিউটিতে তাঁর এই সঙ্গীত পরিবেশনের গুণ দেখিয়ে প্রায় অবাক হয়েছেন শহরবাসী....দেখুন ভিডিও...।।


বিজ্ঞাপন

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।