জনবার্তা(১৭.০৯.২০১৮): কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্ট্যপাধ্যায় এর ১৪৩ তম জন্মদিন পালিত হল তার জন্মভিটে দেবানন্দপুরে। হুগলি জেলা পরিষদ , তথ্য সংস্কৃতি দপ্তর ও দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে আজ উপস্থিত ছিলেন মন্ত্রি তপন দাসগুপ্ত সহ একাধিক নেতা। সারাদিন নানা অনুষ্টান এর মধ্য দিয়ে আজকের দিনটি পালন করা হয় । বিশিষ্ট সাহিত্যিক আবুল বাশার শরৎচন্দ্র কে নিয়ে সুন্দর আলোচনা করেন। আলোচনায় অংশ নেন সাংবাদিক দেবাশিস মুখর্জী, সমীরণ মন্ডল, কবি প্রবীর রায়চৌধুরি , অর্চনা ভট্টচার্য , সনত দে , হরিৎ ব্যনাজী , নীতিকা চ্যাটার্জি সহ অনেকে।।
জনবার্তা প্রতিবেদন: কোরোনা যুদ্ধে জয়লাভ করতে হলে কি কি করণীয় তা রাস্তায় লিখে বার্তা দিলেন সমাজসেবী সুব্রত কুন্ডু। সারাবছরই নানা সমাজসেবামূলক কাজ করে থাকেনা তিনি ।লকডাউনের সময় মানুষের পাশে সবসময় তার উজ্জল উপস্থিতি লক্ষ করা গেছে। চাল , ওষুধ নিয়ে হাত বাড়িয়ে দিয়েছেন একাধিক মানুষের কাছে। মানুষ যাতে ঘরে থাকে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে তার বার্তা চুঁচুড়া ও চন্দননগরের বিভিণ্ণ এলাকায় তিনি লিখেছেন । তার দাবী যে ভাবে ভারতবর্ষ লড়াই করছে তাতে এই যুদ্ধে জয় নিশ্চিত ।

Comments
Post a Comment