Skip to main content

পেট্রোল ও ডিজেল-সহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শহর জুড়ে তৃণমূলের প্রতিবাদ মিছিল - Janobarta Digital

রাজেশ মন্ডল, হুগলী: গোটা দেশে পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের পাশাপাশি সমস্ত দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদী গোটা রাজ্যের পাশাপাশি জেলা সদর চুঁচুড়া'র সমস্ত ওয়ার্ডে তৃণমূলের পক্ষ  থেকে বিজেপি হটাও স্লোগান দিয়ে মিছিল বের হলো। 

আজ বিকালে ওয়ার্ড কমিশনারদের নেতৃত্বে এই মিছিল সংগঠিত হয়। সাধারণ মানুষের সুবিধার্থে এই দ্রব্যমূল্য অবিলম্বে কমাতে হবে, এই দাবিকে সামনে রেখেই আজকের এই প্রতিবাদ মিছিল বলে জানিয়েছেন হুগলী-চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান গৌরিকান্ত মুখার্জী।।

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।