Skip to main content

ব্যান্ডেল গার্ডওয়াল ভাঙার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই শুরু হলো মেরামতির কাজ


জনবার্তা ডিজিটাল: গত বৃহস্পতিবার হুগলীর ব্যান্ডেল হলুদ পুল ব্রিজ ভাঙার পর তড়িঘড়ি প্রশাসনের তৎপরতায় গত শুক্রবার থেকেই শুরু হলো ব্রিজ মেরামতের কাজ। প্রশাসনের সমস্ত আধিকারিকবৃন্দের তৎপরতায় শুরু হলো কাজ, এক অধিকর্তা জানিয়েছেন, আগামী শুক্রবারের মধ্যেই শেষ করে দেওয়া হবে ব্রিজ মেরামতের কাজ

এবং আগের মতই নিষেধাজ্ঞা থাকবে যাতে ৮ টনের বেশি ওজনের গাড়ি না চলে। আরও বলেন, ভাঙা গার্ডওয়ালটির সমস্তটাই আমরা ভেঙে দিয়েছি। সম্পুর্ন ভাবেই নতুন ভাবে গার্ডওয়াল বানানো হচ্ছে এবং আগের থেকে আরও বেশি উঁচু করে দেওয়া হবে। প্রশাসনের এই ভূমিকায় খুশি এলাকার বাসিন্দারা।।

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।