রাজেশ মন্ডল,হুগলী: বিশ্বকর্মা পুজো মানেই প্রায় শারদীয়ার সূচনা। আজ বিশ্বকর্মার আরাধনায় মেতেছে গোটা শহর। শিল্প নগরী হলদিয়ার সাথে পাল্লা দিয়েও এবার চুঁচুড়ার বাণিজ্যিক প্রতিষ্ঠান গুলি ও কারখানা গুলি থেমে থাকেনি। হুগলী চুঁচুড়া পৌরসভার পূর্ত-দপ্তর, জলকল দপ্তর ও বিদ্যুৎ দপ্তরেও যথাযথ মর্যাদায় পালিত হলো বিশ্বকর্মা পুজো। শুধু পুজোতেই থেমে থাকেনি, ঘুড়ির লড়াইয়েও মেতেছিল আট থেকে আশি সকলেই। রাজেশ মন্ডলের একটি বিশেষ প্রতিবেদন...দেখুন ভিডিও...।।
জনবার্তা প্রতিবেদন: কোরোনা যুদ্ধে জয়লাভ করতে হলে কি কি করণীয় তা রাস্তায় লিখে বার্তা দিলেন সমাজসেবী সুব্রত কুন্ডু। সারাবছরই নানা সমাজসেবামূলক কাজ করে থাকেনা তিনি ।লকডাউনের সময় মানুষের পাশে সবসময় তার উজ্জল উপস্থিতি লক্ষ করা গেছে। চাল , ওষুধ নিয়ে হাত বাড়িয়ে দিয়েছেন একাধিক মানুষের কাছে। মানুষ যাতে ঘরে থাকে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে তার বার্তা চুঁচুড়া ও চন্দননগরের বিভিণ্ণ এলাকায় তিনি লিখেছেন । তার দাবী যে ভাবে ভারতবর্ষ লড়াই করছে তাতে এই যুদ্ধে জয় নিশ্চিত ।

Comments
Post a Comment