Skip to main content

২য় বছর বই পার্বণ

 



একনজরে প্রতিবেদন:গত ২৬ থেকে ২৮ অক্টোবর চুঁচুড়ার রবীন্দ্রভবন মুক্ত মঞ্চে আয়োজিত হল এবং অধ্যায় পত্রিকা ও প্রকাশনার পক্ষ থেকে তিন দিনের বই - পার্বণ। তিন দিনের এই পার্বণে ছিল বিভিন্ন প্রকাশনার বইয়ের টেবিল। ছিল কবিতা পাঠ,গল্প পাঠ, আলোচনা সভা ও বই প্রকাশ।মেলা মঞ্চে তিন দিনে প্রায় ৫০ জন কবির কবিতা পাঠ ও ১০ জন গল্পকারের গল্পপাঠ ছিলো অন্যতম আকর্ষণ।উদ্যোগক্তাদের পক্ষ থেকে জানানো হয়,পুজোর ঠিক পরেই স্থানীয় পাঠকদের কাছে বই পৌঁছে দিতেই এই আয়োজন। দ্বিতীয় বছরের বই পার্বণ মঞ্চে উপস্থিত ছিলেন জেলার ও শহরের বিশিষ্ট কবি ও লেখক। আগামীদিনে এই পার্বণ বৃহত্তর পাঠকের কাছে পৌঁছে যাবে বলে উদ্যোগী প্রকাশনা এবং অধ্যায় থেকে জানানো হয়।

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।