Skip to main content

আমি চুঁচুড়ার কোনো মানুষকে অনাহারে থাকতে দেব না:অকপট সন্দীপ রুদ্র


একনজরে প্রতিবেদন :লকডাউনের সময় সিনেমার কাজ বন্ধ। সন্দীপ নেমে পড়ল মানুষের পাশে দাঁড়াতে। হাতে গ্লভ্স মুখে মাস্ক। কার ওষুধ দরকার , কার দরকার মুড়ি , কে পুলিশে যোগাযোগ করতে পারছে না এক ফোনে হাজির সন্দীপ রুদ্র । না কোনো রাজনৈতিক তকমা ওর গায়ে নেই । খাদিনামোড় থেকে ঘড়িরমোড়, তোলাফটক থেকে বাসস্ট্যান্ড সর্বত্র শুধু একটা ফোন পেয়েই ছুটে গেছে মানুষের পাশে দাঁড়াতে, নিজের জীবন বাজি রেখে।

ইতিমধ্যেই প্রায় কয়েকশো  মানুষের পাশে দাঁড়িয়েছে সন্দীপ।যারা এই অবস্থায় বাড়িবন্দী তাদের নিত্যসামগ্রী পেতে যাতে অসুবিধা না হয় তা ক্রমাগত নজরদারি করছে সন্দীপ। এ খবর আমরা আগেই জানিয়েছিলাম । আজ একনজরের মুখোমুখি হয়ে সন্দীপ জানান চুঁচুড়ার কোনো মানুষকে অভুক্ত থাকতে দেবনা, আমার পরিমিত সাধ্য দিয়ে আমি মানুষের পাশে থাকবো ।তিনি আরও বলেন এই পরিস্থিতিতে  একটা রুটি নয় জনকে ভাগ করে খাবার মানসিকতা তৈরি করতে হবে ।

Comments

  1. Khub bhalo kaj korcho sandip da.ai bhabei kaj kore jao..r nijeo susto thako r onno dero susto rakho atai chai..

    ReplyDelete

Post a Comment

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।