Skip to main content

৫৩ লক্ষ টাকার বই বিক্রি ১৭ তম হুগলী চুঁচুড়া বইমেলায়

 


একনজরে প্রতিবেদন: শেষ হল ১৭ তম হুগলি চুঁচুড়া বইমেলা এ বছর বইমেলায় মোট বিক্রি ৫৩ লক্ষ টাকার যা গত বছরের থেকে সামান্য কিছু বেশি। বইয়ের স্টলের পাশাপাশি লিটল ম্যাগাজিন স্টল থেকে বিক্রি হয়েছে ৫০ হাজার টাকার কিছু বেশি। বইমেলা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেল প্রতিদিন গড়ে লোক এসেছে প্রায় দু হাজার। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রায় ৫৮৬ জন শিল্পী। কবিতা পাঠ করেছে ২৩৬ জন কবি। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা অনিন্দ্যপুলক ব্যানার্জি।

এই বিশাল আয়োজন সবটাই বইপ্রেমীদের জন্য। বইমেলার যুগ্ম সম্পাদক গোপাল চাকি  জানান বইয়ের জন্য মানুষের উন্মাদনা চাক্ষুষ করতে হলে তার আদর্শ জায়গা হুগলি চুঁচুড়া বইমেলা। তিনি আরও জানান আগামী বছর ১২ ডিসেম্বর শুরু হবে ১৮ তম মেলা।

Comments

ঝলকে ৫

মুখ্যমন্ত্রীর ভাইপোকে গ্রেপ্তার, রাজ্য রাজনীতি তোলপাড়

  সংবাদ একনজরে প্রতিবেদন : মহারাষ্ট্রে শিন্ডে-ফড়নবিশ সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের কয়েক ঘণ্টা বাকি। তার আগে মুখ্যমন্ত্রীর ভাইপোকে গ্রেফতার প্রসঙ্গে তোলপাড় মহারাষ্ট্র। জানা যাচ্ছে জুয়া খেলার সময় গ্রেফতার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ভাইপো মহেশ শিন্ডে। মীরারডের জিসিসি ক্লাবের একটি জায়গায় জুয়া খেলছিলেন মহেশ শিন্ডে। সেই সময় পুলিশ ক্লাবটিতে অভিযান চালায় এবং ১০ জনকে আটক করে। এই তথ্য সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছে।

ঈদ উপলক্ষে চুঁচুড়া'র কারবালায় বিশেষ নামাজ পাঠ

ঈদ উপলক্ষে চুঁচুড়া'র কারবালায় বিশেষ নামাজ পাঠ রাজেশ মন্ডল ও প্রণব বন্দোপাধ্যায়, হুগলী :  আজ সকালে পবিত্র ঈদ উপলক্ষে চুঁচুড়ার কারবালা মসজিদে অনুষ্ঠিত হলো এক বিশেষ বিশেষ নামাজ পাঠ। প্রায় হাজার এর কাছাকাছি মুসলিম সম্প্রদায়ের মানুষ ভিড় জমান এখানে, আল্লাহ'র প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও প্রার্থনা করেন। নামাজ পাঠে অংশ নেন চুঁচুড়া'র বিধায়ক অসিত মজুমদার, হুগলী চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান গৌরিকান্ত মূখার্জী,  ADVERTISEMENT উপ-পৌরপ্রধান অমিত রায়, কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটির সভাপতি বিভূতি দাস সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ।  আজকের এই বিশেষ নামাজ পাঠ করেন   আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মৌলানা মুক্তি মুহাদ্দস আলহাব জনাব মহাদদূর আমাম। এই  প্রসঙ্গে আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মৌলানা মুক্তি মুহাদ্দস আলহাব জনাব মহাদদূর আমাম বলেন  ।। দেখুন ভিডিও ।। ADVERTISEMENT একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে... OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA

সচেতনতার বার্তা নিয়ে রাস্তায় সমাজসেবী - Janobarta Digital

জনবার্তা প্রতিবেদন: কোরোনা  যুদ্ধে জয়লাভ করতে হলে কি কি করণীয় তা রাস্তায় লিখে বার্তা দিলেন সমাজসেবী সুব্রত কুন্ডু। সারাবছরই নানা সমাজসেবামূলক কাজ করে থাকেনা তিনি ।লকডাউনের সময় মানুষের পাশে সবসময় তার উজ্জল উপস্থিতি লক্ষ করা গেছে। চাল , ওষুধ নিয়ে হাত বাড়িয়ে দিয়েছেন একাধিক মানুষের কাছে। মানুষ যাতে ঘরে থাকে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে তার বার্তা চুঁচুড়া ও চন্দননগরের বিভিণ্ণ এলাকায় তিনি লিখেছেন । তার দাবী যে ভাবে ভারতবর্ষ লড়াই করছে তাতে এই যুদ্ধে জয় নিশ্চিত ।

ওরা ভাঙ্গে, আমরা গড়ি- অসিত মজুমদার, বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উদ্বোধন চুঁচুড়ায় - Janobarta Digital

রাজেশ মন্ডল ও শুভদীপ দে, হুগলী : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাঙালী তথা ভারতবাসীর গর্ব। বিদ্যাসাগর প্রতিটি বাঙালীর আবেগের সাথে জড়িত। জাতি ধর্ম বণ নির্বিশেষে বিদ্যাসাগর ভারত বর্ষের ঈশ্বর স্বরূপ। এহেন বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে গত ১৪ মে থেকে বাংলার রাজনীতি উত্তাল হয়ে উঠেছে। দোষারক পাল্টা দোষারক ক্রমাগত রাজনৈতিক পরিস্থিতিকে জটিল করে তুলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপি সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ উপর দোষ চাপিয়েছেন এ ব্যাপারে। রাজ্যের অন্যান্য অংশের সাথে হুগলী চুঁচুড়া পুরসভাও এই ঘটনাকে তীব্র নিন্দা করেছে। স্থানীয় বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে এবং হুগলী চুঁচুড়া পুরসভার ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরেই মনসাতলার বিদ্যাসাগর পার্কের সংস্কারের কাজ চলছিল। পার্কের বাইরে বিদ্যাসাগরের মূর্তি উদ্বোধন হওয়ার কথা ছিল বেশ কিছুদিন পরেই। কিন্তু এহেন বর্বর আচরণের পর বিধায়ক অসিত মজুমদার ও পুরসভা ১৫ মে বিদ্যাসাগরের মূর্তি উন্মোচনের সিদ্ধান্ত নেয়। এই প্রবাদ প্রতিম মানুষটিকে যথা যোগ্য সন্মান দিয়ে বিধায়ক অসিত মজুমদার বলেন, " বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গা বাঙালীর লজ্জা। এ...

জনদরদী "যাযাবর", আরও একবার হুগলী'র চন্দননগরে বস্ত্র ও খাবার বিতরণ

জনদরদী "যাযাবর", আরও একবার হুগলী'র চন্দননগরে বস্ত্র ও খাবার বিতরণ ছবি: শান্তনু মজুমদার   শান্তনু মজুমদার, হুগলী :  গত ৮ই জুলাই রবিবার আরও একবার নজির গড়লো হুগলীর চন্দননগরের "যাযাবর ফাউন্ডেশন"। এর আগে তারা বহুবার আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়েছেন, স্টেশনে বা রাস্তার ধারে বসবাসকারী মানুষদের বেঁচে থাকার শক্তি প্রদান করেছেন, জামাকাপড় বা খাবার এর কথা না হয় বাদই দিলাম! সরকারিভাবে কোনো আর্থিক সাহায্য সেইভাবে না পেয়েও শুধুমাত্র সাংগঠনিক চাঁদার মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা। ছবি: শান্তনু মজুমদার সেইরকমই এক চিত্র দেখা গেল গতকাল চন্দননগর রেল স্টেশন ও চন্দননগর জোড়া ঘাট সংলগ্ন অঞ্চলে। গতকাল সকালে যাযাবরের উদ্যোগে স্টেশনে ও ঘাটে বসবাসকারী মানুষদের হাতে জামাকাপড় ও খাবার তুলে দেন তারা। ছোটছোট পথশিশুদের সাথে খেলায় মত্ত হয় "যাযাবর" এর বেশ কিছু সদস্য। কর্মসূচী প্রসঙ্গে এক সদস্য বলেন, আগামীদিনে এই ধরনের আরও কর্মসূচি করার অঙ্গীকারবদ্ধ "যাযাবর"।যাযাবরের এই মিলিত প্রচেষ্টাকে কুর্ণিশ জানিয়েছেন শহরবাসী।। ছবি : শান্তনু মজুমদার ...