Skip to main content

চুঁচুড়ায় এসে আমার দ্বিতীয় জন্ম হয়েছে: দেবাংশু

 


একনজরে প্রতিবেদন: রবিবার সকাল সকাল প্রচারে বেরিয়ে চুঁচুড়ার ঘড়ির মোড়ের সভা থেকে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ শানালেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি ও তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য্য। বিজেপিকে বাংলা বিরোধী ও বাঙালি বিরোধী বলে উল্লেখ করেন রচনা দেবী। দেবাংশু ভট্টাচার্য্যকে বিপুল পরিমাণ ভোটে জেতানোর আবেদন জানান তিনি।দেবাংশু ভট্টাচার্য্য তার বক্তব্য রাখতে উঠে বলেন আমার জন্ম বালিতে কিন্তু চুঁচুড়ায় এসে আমার দ্বিতীয় জন্ম হয়েছে।তিনি আগামী দিনে চুঁচুড়ার জন্য কি কি করতে চান তার সুস্পষ্ট উল্লেখ করেন। ফুটপাথ নির্মাণ,চাকরি ক্ষেত্রে ভূমিপুত্র সংরক্ষণ , হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার,স্থায়ী প্রতীক্ষালায় নির্মাণের মত একাধিক কাজের কথা তিনি উল্লেখ করেন।রবিবারের সকালে রচনা ব্যানার্জি ও দেবাংশু ভট্টাচার্য্য র সভায় ভিড় ছিলো চোখে পড়ার মত। সভায় চুঁচুড়ার তৃণমূল নেতৃত্ব সহ একাধিক কর্মী উপস্থিতি ছিলেন। তবে এই সভায় দেখা যায়নি বিদায়ী বিধায়ক অসিত মজুমদারকে।



Comments

ঝলকে ৫

শ্রম দপ্তরের উদ্যোগে চুঁচুড়া'য় জুট প্রশিক্ষণ শিবির, এবার আপনিও পেতে পারে স্থায়ী চাকরী। দেখুন -JANOBARTA

রাজেশ মন্ডল, হুগলী:  প্রশিক্ষন দিয়ে পাট শিল্পে চাকরির  উদ্যোগ নিল শ্রম দপ্তর। আজ চুঁচুড়ায় হুগলী জেলা পরিষদ হলে আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী তপন দাশগুপ্ত।উপস্থিত ছিলেন  চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, জেলা পরিষদের কর্মাদক্ষ‍্য মনোজ চক্রবর্তী, শ্রম দপ্তেরর আধিকারিক স্বাতী ঘোষাল,জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান,কর্ম বিনিয়োগ দপ্তরের আধিকারীক ও জেলা পরিষদের সদস্যরা।হুগলী জেলায় এগারোটি চটকল রয়েছে।রাজ্যে প্রায় ৫৫ টি।এই চটকল গুলো দক্ষ শ্রমিকের অভাবে পিছিয়ে পরছে।প্লাস্টিক বর্জন করে আবার চটের ব্যবহার বারছে তাই চটকল গুলোতে দক্ষ শ্রমিক প্রয়োজন।রাজ্য সরকারের শ্রম দপ্তর বিভিন্ন চটকল মালিকদের সঙ্গে কথা বলে জানতে পারে প্রায় ত্রিশ হাজার ভ্যাকেন্সি রয়েছে চটকল গুলোতে।মূল স্পনিং আর উইভিং বিভাগে।তাই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত বেকারদের প্রশিক্ষনের ব্যবস্থা করল শ্রম দপ্তর।প্রথম পর্যায়ে দুটি ব্যাচে ৪০ জন করে মোট ৮০ জনকে প্রশিক্ষিত করা হবে।পরে ধাপে ধাপে আরো প্রশিক্ষন দেওয়া হবে।একমাস হবে প্রথাগত প্রশিক্ষন দুই মাস হবে হাতে কলমে শিক্ষা।প্রশিক্ষন শেষে মিলবে চাকরি।প্রশিক্ষন চলা কালিন বৃত্তি দ...

চুঁচুড়া যুব সংঘ প্রেক্ষাগৃহে "চুঁচুড়া আলোয় ফেরা"র সভা - EHC

রাজেশ মন্ডল,হুগলী:  গত ২৯শে জুলাই রবিবার চুঁচুড়া ময়নাডাঙা যুব সংঘ ময়দানের সভা কক্ষে "চুঁচুড়া আলোয় ফেরা" ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হলো এক সভার। উক্ত সভায় মরনোত্তর চক্ষুদান শিবির করার পরিকল্পনাও করা হয় এবং আগমীদিনে চুঁচুড়া সহ বিস্তীর্ন অঞ্চলে এই ধরনের সুফল গুলি নিয়ে আলোচনা করা হয়। উক্ত দিনে উপস্থিত ছিলেন ডাঃ ইন্দ্রনীল চৌধুরী, ডাঃ পিনাকী নাগ, ডাঃ শ্যামল পান্ডে সহ বিশিষ্ট ডাক্তারা। এছাড়াও ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ। আগামীদিনে মরণত্তর চক্ষুদান কর্মসূচী যাতে আরও ভালোভাবে সারা দেয় সেই দিকে নজর দেওয়া হবে বলে জানা যায়।। Do Subscribe our Youtube Channel for more updates : Click Here ADVERTISEMENT একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে... OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA