Skip to main content

হুগলি চুঁচুড়া বইমেলার সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিপুল সাড়া

 


একনজরে প্রতিবেদন:প্রতি বছরের মত এবারেও প্রবল উন্মাদনায় শেষ হলো হুগলি চুঁচুড়া বইমেলার সাংস্কৃতিক প্রতিযোগিতা। মোট ৪০৮ জন প্রতিযোগী আবৃত্তি, নৃত্য ও সংগীতের নয় টি বিভাগে অংশগ্রহণ করেন।সকাল থেকে বিকেল অবধি প্রতিযোগী অভিভাবক ও সংগঠক দের উন্মদন ছিল চোখে পড়ার মত। এ প্রসঙ্গে কমিটির পক্ষে সবুজ পাল জানান প্রতি বছর আমাদের প্রতিযোগী বাড়ছে,আসলে এই উন্মাদনার জন্য আমরা সেই পরিবেশ তৈরি করতে পেরেছি।বিগত বছরের থেকে এই বছর ৭৬ জন প্রতিযোগী বেশি এসেছে।তিনি আরও জানান প্রত্যেক বিজয়ীকে মেলার মূল মঞ্চে শেষ দিন সম্মান জানানো হবে।

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।