Skip to main content

বইমেলার পদযাত্রায় বিপুল জনসমাগম

 


একনজরে প্রতিবেদন:বইয়ের জন্য হাঁটুন সুস্থ সংস্কৃতির জন্য হাঁটুন এই বার্তা নিয়ে হুগলি চুঁচুড়া বইমেলা আজ এক বিশাল পদযাত্রার আয়োজন করে। পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রায় ৭০০ মানুষ ৩০ টি সংগঠন ও ক্লাব ব্যান্ড । পদযাত্রায় শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।চুঁচুড়ার পিপুলপাতি থেকে এই পদযাত্রার সূচনা হয় শেষ হয় মেলা প্রাঙ্গণে। মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এ প্রসঙ্গে মেলার যুগ্ম সম্পাদক গোপালচাকি বলেন শিক্ষার মূল একক বই সেই বইয়ের জন্য এত মানুষ একসাথে পথ হেঁটেছেন এটা দেখে ভালো লাগছে। তিনি এবারের বইমেলায় রেকর্ড বিক্রির ব্যাপারে অত্যন্ত আশাবাদী। গোপাল বাবু আরও বলেন আজকের মিছিলের বিপুল জনসমাগম বইমেলার সাফল্যের বার্তাকে ত্বরান্বিত করছে।





Advertisement



Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।