Skip to main content

চুঁচুড়া - ধর্মতলা বাস চালু, পরিবহনে নতুন গতি


নিজস্ব প্রতিনিধি: আজ চুঁচুড়া ঘড়িরমোড় থেকে ধর্মতলা L 20 বাসস্ট্যান্ড পর্যন্ত বাস পরিষেবার শুভারম্ভ হলো বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে। উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ডক্টর গোদালা কিরণ কুমার , ও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওয়াই রত্নাকর রাও বিধায়ক অসিত মজুমদার।

 বাসের সর্বনিম্ন ভাড়া ৯ টাকা ও সর্বোচ্চ ভাড়া ৪০ টাকা, চুঁচুড়া থেকে  বাস ছাড়ার সময় সকাল ৭:৩০ মিনিট  ও  ৮:৩০ মিনিট ও ধর্মতলা L 20 বাস স্ট্যান্ড থেকে ছাড়ার সময় বিকাল ৫:৩০ মিনিট ও ৬:৩০ মিনিট। এ প্রসঙ্গে বিধায়াক অসিত মজুমদার বলেন যাত্রী দের কথা মাথায় রেখে এই পরিষেবা চালু করা হলো, আসা করি অনেক মানুষ এতে  উপকৃত হবেন।

Comments

  1. কলকাতাগামী মানুষদের উপকার হবে ! কিন্তু আমার অন্য একটি প্রশ্ন , physical distancing কি উঠে গেছে ? মাননীয় জন প্রতিনিধি থেকে জেলার সর্বোচ্চ প্রশাসনিক ব্যক্তির উপস্থিতিতেই এই অবস্থা ! না ,করোনা নিয়ে কোন আশা দেখছি না !!

    ReplyDelete

Post a Comment

ঝলকে ৫

শ্রম দপ্তরের উদ্যোগে চুঁচুড়া'য় জুট প্রশিক্ষণ শিবির, এবার আপনিও পেতে পারে স্থায়ী চাকরী। দেখুন -JANOBARTA

রাজেশ মন্ডল, হুগলী:  প্রশিক্ষন দিয়ে পাট শিল্পে চাকরির  উদ্যোগ নিল শ্রম দপ্তর। আজ চুঁচুড়ায় হুগলী জেলা পরিষদ হলে আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী তপন দাশগুপ্ত।উপস্থিত ছিলেন  চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, জেলা পরিষদের কর্মাদক্ষ‍্য মনোজ চক্রবর্তী, শ্রম দপ্তেরর আধিকারিক স্বাতী ঘোষাল,জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান,কর্ম বিনিয়োগ দপ্তরের আধিকারীক ও জেলা পরিষদের সদস্যরা।হুগলী জেলায় এগারোটি চটকল রয়েছে।রাজ্যে প্রায় ৫৫ টি।এই চটকল গুলো দক্ষ শ্রমিকের অভাবে পিছিয়ে পরছে।প্লাস্টিক বর্জন করে আবার চটের ব্যবহার বারছে তাই চটকল গুলোতে দক্ষ শ্রমিক প্রয়োজন।রাজ্য সরকারের শ্রম দপ্তর বিভিন্ন চটকল মালিকদের সঙ্গে কথা বলে জানতে পারে প্রায় ত্রিশ হাজার ভ্যাকেন্সি রয়েছে চটকল গুলোতে।মূল স্পনিং আর উইভিং বিভাগে।তাই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত বেকারদের প্রশিক্ষনের ব্যবস্থা করল শ্রম দপ্তর।প্রথম পর্যায়ে দুটি ব্যাচে ৪০ জন করে মোট ৮০ জনকে প্রশিক্ষিত করা হবে।পরে ধাপে ধাপে আরো প্রশিক্ষন দেওয়া হবে।একমাস হবে প্রথাগত প্রশিক্ষন দুই মাস হবে হাতে কলমে শিক্ষা।প্রশিক্ষন শেষে মিলবে চাকরি।প্রশিক্ষন চলা কালিন বৃত্তি দ...

চুঁচুড়া যুব সংঘ প্রেক্ষাগৃহে "চুঁচুড়া আলোয় ফেরা"র সভা - EHC

রাজেশ মন্ডল,হুগলী:  গত ২৯শে জুলাই রবিবার চুঁচুড়া ময়নাডাঙা যুব সংঘ ময়দানের সভা কক্ষে "চুঁচুড়া আলোয় ফেরা" ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হলো এক সভার। উক্ত সভায় মরনোত্তর চক্ষুদান শিবির করার পরিকল্পনাও করা হয় এবং আগমীদিনে চুঁচুড়া সহ বিস্তীর্ন অঞ্চলে এই ধরনের সুফল গুলি নিয়ে আলোচনা করা হয়। উক্ত দিনে উপস্থিত ছিলেন ডাঃ ইন্দ্রনীল চৌধুরী, ডাঃ পিনাকী নাগ, ডাঃ শ্যামল পান্ডে সহ বিশিষ্ট ডাক্তারা। এছাড়াও ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ। আগামীদিনে মরণত্তর চক্ষুদান কর্মসূচী যাতে আরও ভালোভাবে সারা দেয় সেই দিকে নজর দেওয়া হবে বলে জানা যায়।। Do Subscribe our Youtube Channel for more updates : Click Here ADVERTISEMENT একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে... OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA