Skip to main content

রোদ্দুর উপেক্ষা করেই চুঁচুড়ায় নাকা চেকিং পুলিশের - Janobarta Digital


সংবাদ একনজরে প্রতিবেদন :প্রচন্ড রোদ , তাতে কি , কড়া নজরদাড়ি পুলিশ প্রশাসনের ,  লকডাউন অমান্য করলেই কপালে  শাস্তি।এমন দৃশ্যই দেখা গেল চুঁচুড়া চন্দননগর সীমান্ত অঞ্চল তালডাঙা জি.টি রোডে। জরুরী পরিষেবার গাড়ি ছাড়া যে কোনো গাড়িকেই বা পথচারীকেই পুলিশের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।

সন্তোষজনক উত্তর না পেলেই আটক করা হচ্ছে। এমনই কঠোর হাতে লকডাউন পরিস্থিতিকে সামাল দিচ্ছে চুঁচুড়া থানা।কর্তব্যরত এক পুলিশকর্তা জানান প্রশাসন নির্দেশ দিয়েছে ঘরে থাকার , তাও কিছু মানুষ রাস্তায় বেরোচ্ছে অযথা, তাদের জন্য আমাদের একটু কঠোর হতেই হবে। সেই সাথে তিনি এও বলেন আমরা সব পরিস্থিতিতে সাথে আছি , মানুষ ঘরে থাকুক।।

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।