Skip to main content

রেশন নিয়ে সরকারি নির্দেশিকা ,কি বললেন বিধায়ক ! - Janobarta Digital


রেশন নিয়ে সরকারি নির্দেশিকা ,কি বললেন বিধায়ক :


একনজরে প্রতিবেদন: লকডাউনে মানবিক সরকার , রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী জেলা শহরেও কার্যকরী করা হলো রেশন নিয়ম । এই নির্দেশিকায় ঠিক কি বলা হয়েছে তা পরিষ্কার করেন বিধায়ক অসিত মজুমদার ।

বিধায়ক অসিত মজুমদার বলেন, যারা রেশন কার্ড আবেদন করেছিল কিন্তু কার্ড পায়নি তারা রেশন পাবে পরের সপ্তাহ থেকে,তবে তাদের একটা কুপন সংগ্রহ করতে হবে এস.ডি.ও/ বি.ডি.ও দের মাধ্যমে। কাউন্সিলার ও পুরপ্রধান এর  সাথে রোজ যোগাযোগ রাখার চেষ্টা করতে বলেন , এর বাইরে কোনো অপপ্রচার যাতে না হয় সেটা দেখার নির্দেশ ও দেন । যাদের কার্ড আছে, যারা  আবেদন করেছে সবাই রেশন  পাবে । ধীরে ধীরে সবাইকে রেশন তুলতে অনুরোধ করেন তিনি ।

দেখে নিন কি বলা হয়েছে সরকারি নির্দেশিকায় -

◆ ০১.০৪.২০২০ থেকে যাদের অন্তর্দয় কার্ড তারা প্রতি পরিবার পাবে চাল ১৫ কেজি, আটা ১৯ কেজি।

◆ যাদের পি এইচ,এইচ কার্ড তারা পাবে ২ কেজি চাল এবং ২কেজি ৮৫০ গ্রাম আটা প্রতি কার্ড।

◆ যাদের এস.পি.এইচ.এইচ. কার্ড তারা পাবে সমান পরিমান চাল ও আটা। প্রতি কার্ড  পি.এইচ.এইচ যাদের  মত,এদের ফ্রি,  যাদের কার্ড আর.কে.এস.ওয়াই ১১তাদের টাকা দিয়ে নিতে হবে, যারা R.K.S.Y-1 কার্ড তারা ২ কেজি চাল ও ৩ কেজি গম পাবে প্রতি কার্ড প্রতি মাসে ফ্রি।।

Comments

ঝলকে ৫

হুগলী জ্যোতিষ চন্দ্র বিদ্যাপীঠে ১০০০ গাছের চারা বিতরণ - JANOBARTA

রাজেশ মন্ডল, হুগলী:  গত ২৮.৭.২০১৮ শনিবার বৃক্ষরোপণ দিবস পালিত করলো চুঁচুড়া জ্যোতিষ চন্দ্র বিদ্যাপীঠ। এদিন সকালে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলী চুঁচুড়া পৌরসভার পৌরপিতা গৌরিকান্ত মুখার্জী'র উপস্থিতিতে বৃক্ষরোপণ করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্যরা ও ছাত্ররা। এই কর্মসূচি প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডাঃ সমব্রত সরকার বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী'র ডাকে সারা দিয়ে এই কর্মসূচি। রাজ্য পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে মোট ১০০০টি চারা দেওয়া হয়েছে। আজকে আমরা এই চারাগুলো ছাত্রদের মধ্যে বিলি করছি এবং তাদের বোঝাচ্ছি এই চারা গাছের গুরত্ব ।। বিস্তারিত দেখুন ভিডিও।। Do Subscribe our Youtube Channel for more updates : Click Here ADVERTISEMENT একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে... OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA

শ্রম দপ্তরের উদ্যোগে চুঁচুড়া'য় জুট প্রশিক্ষণ শিবির, এবার আপনিও পেতে পারে স্থায়ী চাকরী। দেখুন -JANOBARTA

রাজেশ মন্ডল, হুগলী:  প্রশিক্ষন দিয়ে পাট শিল্পে চাকরির  উদ্যোগ নিল শ্রম দপ্তর। আজ চুঁচুড়ায় হুগলী জেলা পরিষদ হলে আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী তপন দাশগুপ্ত।উপস্থিত ছিলেন  চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, জেলা পরিষদের কর্মাদক্ষ‍্য মনোজ চক্রবর্তী, শ্রম দপ্তেরর আধিকারিক স্বাতী ঘোষাল,জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান,কর্ম বিনিয়োগ দপ্তরের আধিকারীক ও জেলা পরিষদের সদস্যরা।হুগলী জেলায় এগারোটি চটকল রয়েছে।রাজ্যে প্রায় ৫৫ টি।এই চটকল গুলো দক্ষ শ্রমিকের অভাবে পিছিয়ে পরছে।প্লাস্টিক বর্জন করে আবার চটের ব্যবহার বারছে তাই চটকল গুলোতে দক্ষ শ্রমিক প্রয়োজন।রাজ্য সরকারের শ্রম দপ্তর বিভিন্ন চটকল মালিকদের সঙ্গে কথা বলে জানতে পারে প্রায় ত্রিশ হাজার ভ্যাকেন্সি রয়েছে চটকল গুলোতে।মূল স্পনিং আর উইভিং বিভাগে।তাই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত বেকারদের প্রশিক্ষনের ব্যবস্থা করল শ্রম দপ্তর।প্রথম পর্যায়ে দুটি ব্যাচে ৪০ জন করে মোট ৮০ জনকে প্রশিক্ষিত করা হবে।পরে ধাপে ধাপে আরো প্রশিক্ষন দেওয়া হবে।একমাস হবে প্রথাগত প্রশিক্ষন দুই মাস হবে হাতে কলমে শিক্ষা।প্রশিক্ষন শেষে মিলবে চাকরি।প্রশিক্ষন চলা কালিন বৃত্তি দ...

বনধ এর সমর্থনে SUCI(C)র চুঁচুড়া শহরে মিছিল, ধর্মঘট সর্বাত্মকভাবে সফল দাবী নেতৃত্বের

  একনজরে প্রতিবেদন: আজকের দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে সারা ভারত ধর্মঘটের সমর্থনে এসইউসিআই (কমিউনিস্ট) দলের চুঁচুড়া লোকাল কমিটির পক্ষ থেকে ঘড়ির মোর সহ চুঁচুড়া শহর জুড়ে মিছিল হল। মিছিল টি চুঁচুড়া স্টেশন থেকে শুরু করে খাদিনা মোড়, তোলা ফটক খুড়ুয়া বাজার মোড় হয়ে পুলিশ লাইন পার হয়ে ঘড়ির মোর, বাস স্ট্যান্ড সহ শহরের বিভিন্ন জায়গায় পরিক্রমা করে গোরস্থান এ শেষ হয়। এই মিছিলে দাবি ওঠে- ১. রেল, ব্যাংক,বীমা, খনি, বিএসএনএল সহ সরকারি সম্পত্তি সরকারিকরণ করা চলবে না। ২. কৃষক স্বার্থবিরোধী কৃষি আইন বাতিল করতে হব ৩.শ্রমিক স্বার্থবিরোধী শ্রম আইন বাতিল করতে হবে। ৪.অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রদ ও নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যের সামগ্রিক রাষ্ট্রীয় বাণিজ্য চালু, ক্রমবর্ধমাননারী নির্যাতন বন্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। ৫.সমস্ত দুঃস্থ পরিবারদের মাসিক ৭৫০০ টাকা ভাতা চালু করতে হবে। ৬.প্রত্যেক গরীব মানুষদের জন্য প্রতি মাসে বিনামূল্যে মাথাপিছু ১০ কেজি রেশন দিতে হবে। ৭.MGNREGA প্রকল্পের মাধ্যমে গ্রামে ২০০ দিনের কাজ সুনিশ্চিত করতে হবে।  ৮.অগণতান্ত্রিক এন আর সি-সিএ এ বাতিল করতে হবে। ৮. বিদ্যু...

চুঁচুড়া যুব সংঘ প্রেক্ষাগৃহে "চুঁচুড়া আলোয় ফেরা"র সভা - EHC

রাজেশ মন্ডল,হুগলী:  গত ২৯শে জুলাই রবিবার চুঁচুড়া ময়নাডাঙা যুব সংঘ ময়দানের সভা কক্ষে "চুঁচুড়া আলোয় ফেরা" ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হলো এক সভার। উক্ত সভায় মরনোত্তর চক্ষুদান শিবির করার পরিকল্পনাও করা হয় এবং আগমীদিনে চুঁচুড়া সহ বিস্তীর্ন অঞ্চলে এই ধরনের সুফল গুলি নিয়ে আলোচনা করা হয়। উক্ত দিনে উপস্থিত ছিলেন ডাঃ ইন্দ্রনীল চৌধুরী, ডাঃ পিনাকী নাগ, ডাঃ শ্যামল পান্ডে সহ বিশিষ্ট ডাক্তারা। এছাড়াও ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ। আগামীদিনে মরণত্তর চক্ষুদান কর্মসূচী যাতে আরও ভালোভাবে সারা দেয় সেই দিকে নজর দেওয়া হবে বলে জানা যায়।। Do Subscribe our Youtube Channel for more updates : Click Here ADVERTISEMENT একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে... OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA

চিনসুরা কলেজ অব্ এডুকেশনে নয়া অডিটরিয়ামের উদ্বোধন - JANOBARTA

রাজেশ মন্ডল, হুগলী:  চিনসুরা কলেজ অব্ এডুকেশনে নয়া অডিটোরিয়াম উদ্বোধন হলো গত রবিবার (২৯.০৭.২০১৮)। জেলার মধ্যে অন্যতম এক সু-বিশাল অডিটরিয়াম বলেই ধরা হচ্ছে এটিকে। এদিন অডিটরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তপন দাসগুপ্ত, মন্ত্রী অসীমা পাত্র, চুঁচুড়া'র বিধায়ক অসিত মজুমদার, মনোজ চক্রবর্তী সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। তবে এদিনে তপন বাবু ও অসিত বাবুকে সস্ত্রীক এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়। কলেজের কর্ণধার নিশেষ ঘোষ এই প্রসঙ্গে বলেন,  দেখুন ভিডিও।। Do Subscribe our Youtube Channel for more updates : Click Here ADVERTISEMENT একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে... OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA