জনদরদী "যাযাবর", আরও একবার হুগলী'র চন্দননগরে বস্ত্র ও খাবার বিতরণ ছবি: শান্তনু মজুমদার শান্তনু মজুমদার, হুগলী : গত ৮ই জুলাই রবিবার আরও একবার নজির গড়লো হুগলীর চন্দননগরের "যাযাবর ফাউন্ডেশন"। এর আগে তারা বহুবার আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়েছেন, স্টেশনে বা রাস্তার ধারে বসবাসকারী মানুষদের বেঁচে থাকার শক্তি প্রদান করেছেন, জামাকাপড় বা খাবার এর কথা না হয় বাদই দিলাম! সরকারিভাবে কোনো আর্থিক সাহায্য সেইভাবে না পেয়েও শুধুমাত্র সাংগঠনিক চাঁদার মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা। ছবি: শান্তনু মজুমদার সেইরকমই এক চিত্র দেখা গেল গতকাল চন্দননগর রেল স্টেশন ও চন্দননগর জোড়া ঘাট সংলগ্ন অঞ্চলে। গতকাল সকালে যাযাবরের উদ্যোগে স্টেশনে ও ঘাটে বসবাসকারী মানুষদের হাতে জামাকাপড় ও খাবার তুলে দেন তারা। ছোটছোট পথশিশুদের সাথে খেলায় মত্ত হয় "যাযাবর" এর বেশ কিছু সদস্য। কর্মসূচী প্রসঙ্গে এক সদস্য বলেন, আগামীদিনে এই ধরনের আরও কর্মসূচি করার অঙ্গীকারবদ্ধ "যাযাবর"।যাযাবরের এই মিলিত প্রচেষ্টাকে কুর্ণিশ জানিয়েছেন শহরবাসী।। ছবি : শান্তনু মজুমদার ...
Jai Sai Ram
ReplyDelete