Skip to main content

স্মৃতির অন্তরালে:বাংলার ভ্রমন পত্রিকার জনক প্রমোদাদিত্য মল্লিক


প্রসূন মল্লিক, হুগলী(২৭.০৬.২০১৮) : ভ্রমণবার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক তথা বাংলার ভ্রমণ পত্রিকার জনক শ্রী প্রমোদাদিত্য মল্লিক ১৯৩৫ সালের ২রা জুন হুগলী-চুঁচুড়ার ঘুটিয়াবাজার অঞ্চলে প্রখ্যাত মল্লিক পরিবারে জন্মগ্রহণ করেন । পিতা গোপেশচন্দ্র মল্লিক ছিলেন স্বাধীনতা সংগ্রামী ও নেতাজীর সহকর্মী । মাতা রেনুকা মল্লিক ও ছিলেন বিপ্লবী ভাবধারায় অনুপ্রাণিত । পিতামহ ডাক্তার প্রসাদদাস মল্লিক ছিলেন স্বনামধন্য চিকিৎসক । ছোটবেলায় মা মারা যাওয়ায় ও বাবা বিপ্লবী কর্মকাণ্ডের জন্য কারাবরণ করায় পিতামাতার স্নেহ পাননি । প্রমোদাদিত্য চার ভাইবোন । অনেক কষ্টের মধ্যেও তাঁর উচ্চশিক্ষা চালিয়ে গেছেন প্রমোদাদিত্য ।
ADVERTISEMENT
কর্মজীবনে তিনি কখনও চাকুরীর কথা ভাবেননি । স্বাধীন ব্যবসাকে পছন্দ করতেন । বহুদিন নানা ব্যাবসাও করেছেন । আর তাঁর খুব ভ্রমণের নেশা ছিল ।১৯৭১ সালে প্রমোদাদিত্যর অগ্রজ প্রতাপাদিত্য মল্লিক ও তিনি অক্টোবর মাসে মহালয়ার দিন বাংলার প্রথম ভ্রমণ পত্রিকা " ভ্রমণবার্তা " প্রকাশ করেন ।ভ্রমণ করুন, ভ্রমণের মাধ্যমে দেশকে দেখুন ও জানুন আর সঙ্গে রাখুন একটি পত্রিকা’ – এই আদর্শ নিয়েই ১৯৭১ সালের অক্টোবর মাসে প্রতাপাদিত্য মল্লিক এবং প্রমোদাদিত্য মল্লিকের উদ্যোগে বাংলাভাষায় প্রথম পূর্ণাঙ্গ ভ্রমণ পত্রিকা ‘ভ্রমণ বার্তা’-র জন্ম হয়েছিল।চুঁচুড়ার জোড়াঘাটে গঙ্গার জলছোঁয়া মল্লিক বাড়িতে একটা ট্রাঙ্কের ওপর আরেকটা ট্রাঙ্ক রেখে শুরু হয় পত্রিকার অফিস। রেনু বাগচী, নীতিশচন্দ্র বাগচী, সুভাষ সমাজদার, শম্ভূনাথ দাস, অবধূত, সম্রাট সেন, শঙ্কু মহারাজ, দিলীপ মিত্র, ভূপতিরঞ্জন দাস, প্রবোধ সান্যাল, উমাপ্রসাদ মুখোপাধ্যায় কে না ছিলেন এই পত্রিকা গড়ে ওঠার পেছনে। ১৯৭২ সালে হুগলীতে ভ্রমণবার্তার উদ্যোগে টুরিস্ট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় । ভ্রমণবার্তার মূল লক্ষ্য ছিল, পশ্চিমবঙ্গের ভ্রমণের অজানা স্থানগুলি সম্পর্কে সবাইকে জানানো । সুন্দরবনকে ভ্রমণবার্তাই প্রথম প্রচারের আলোয় এনেছিল । এছাড়া শিবনিবাসকেও প্রচারের আলোয় নিয়ে আসেন প্রমোদাদিত্য মল্লিক । আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ও নেপালেও ভ্রমণবার্তার টুরিস্ট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছিল । চল্লিশ বছরের দীর্ঘ যাত্রার পরেও ভ্রমণবার্তার প্রকাশ বন্ধ হয়নি । ২০১৩ সালের জুন মাসে হুগলীর জুবলী ব্রিজকে হেরিটেজ ঘোষণা করার জন্য বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীর কাছে যান ও ফেরার পথে বৃষ্টিতে ভিজে মাত্র কয়েকদিনের জ্বরে ভুগে মৃত্যুবরণ করেন প্রমোদাদিত্য মল্লিক ২০১৩ সালের ২৭শে জুন । তাঁর এই অমর সৃষ্টি ভ্রমণবার্তা পত্রিকার প্রতিষ্ঠার জন্য তাঁকে বাংলার ভ্রমণ পত্রিকার জনক বলা হয়ে থাকে ।

এই প্রসঙ্গে প্রতাপাদিত্য মল্লিক মহাশয়ের পুত্র প্রদ্যুৎ মল্লিক বলেন :


" ছোটবেলা থেকেই প্রমোদ কাকার সঙ্গী ছিল এই ভ্রমণবার্তা পত্রিকা । অনেকের মুখে শুনেছিলাম যে , আমার বাবা প্রতাপাদিত্য মল্লিক ও কাকা প্রমোদাদিত্য মল্লিক দুজনে মিলে পত্রিকাটি প্রকাশ করেছিলেন । বাবা ও কাকার দুজনেরই খুব ভ্রমণের প্রতি আগ্রহ ছিল । কাকা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ও নেপালেও ভ্রমণবার্তার টুরিস্ট ফেস্টিভ্যাল করেছিলেন । বাবা সাইকেলে করে ভারত ভ্রমণ করেছিলেন । সেসব তো ছিলই,  কাকা এই ভ্রমণবার্তা পত্রিকার প্রচারের জন্য সাইকেল করে বহু দূরে দূরে পত্রিকাটি বিক্রির দোকানে দিতেন । পত্রিকাটি মাসিক ছিল, পরে পাক্ষিক হয় । কিন্তু কাকার পত্রিকার প্রতিটি লেখা ছিল অসাধারণ । বাংলার বুকে প্রথম ভ্রমণ পত্রিকা প্রকাশ করার জন্য বাবা প্রতাপাদিত্য মল্লিক ও কাকা প্রমোদাদিত্য মল্লিককে জানাই আমার অন্তরের শ্রদ্ধার্ঘ্য "।।

ADVERTISEMENT






একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে...




OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA

Comments

ঝলকে ৫

মুখ্যমন্ত্রীর ভাইপোকে গ্রেপ্তার, রাজ্য রাজনীতি তোলপাড়

  সংবাদ একনজরে প্রতিবেদন : মহারাষ্ট্রে শিন্ডে-ফড়নবিশ সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের কয়েক ঘণ্টা বাকি। তার আগে মুখ্যমন্ত্রীর ভাইপোকে গ্রেফতার প্রসঙ্গে তোলপাড় মহারাষ্ট্র। জানা যাচ্ছে জুয়া খেলার সময় গ্রেফতার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ভাইপো মহেশ শিন্ডে। মীরারডের জিসিসি ক্লাবের একটি জায়গায় জুয়া খেলছিলেন মহেশ শিন্ডে। সেই সময় পুলিশ ক্লাবটিতে অভিযান চালায় এবং ১০ জনকে আটক করে। এই তথ্য সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছে।

জনদরদী "যাযাবর", আরও একবার হুগলী'র চন্দননগরে বস্ত্র ও খাবার বিতরণ

জনদরদী "যাযাবর", আরও একবার হুগলী'র চন্দননগরে বস্ত্র ও খাবার বিতরণ ছবি: শান্তনু মজুমদার   শান্তনু মজুমদার, হুগলী :  গত ৮ই জুলাই রবিবার আরও একবার নজির গড়লো হুগলীর চন্দননগরের "যাযাবর ফাউন্ডেশন"। এর আগে তারা বহুবার আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়েছেন, স্টেশনে বা রাস্তার ধারে বসবাসকারী মানুষদের বেঁচে থাকার শক্তি প্রদান করেছেন, জামাকাপড় বা খাবার এর কথা না হয় বাদই দিলাম! সরকারিভাবে কোনো আর্থিক সাহায্য সেইভাবে না পেয়েও শুধুমাত্র সাংগঠনিক চাঁদার মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা। ছবি: শান্তনু মজুমদার সেইরকমই এক চিত্র দেখা গেল গতকাল চন্দননগর রেল স্টেশন ও চন্দননগর জোড়া ঘাট সংলগ্ন অঞ্চলে। গতকাল সকালে যাযাবরের উদ্যোগে স্টেশনে ও ঘাটে বসবাসকারী মানুষদের হাতে জামাকাপড় ও খাবার তুলে দেন তারা। ছোটছোট পথশিশুদের সাথে খেলায় মত্ত হয় "যাযাবর" এর বেশ কিছু সদস্য। কর্মসূচী প্রসঙ্গে এক সদস্য বলেন, আগামীদিনে এই ধরনের আরও কর্মসূচি করার অঙ্গীকারবদ্ধ "যাযাবর"।যাযাবরের এই মিলিত প্রচেষ্টাকে কুর্ণিশ জানিয়েছেন শহরবাসী।। ছবি : শান্তনু মজুমদার ...

ভিবজিওর এর চিত্র প্রদর্শনী

  একনজরে প্রতিবেদন:  শুরু হল দুদিন ব্যাপী ভিবজিওর এর চিত্র প্রদর্শনী। বিশিষ্ট চিত্রশিল্পী অরূপ রতন চৌধুরীর উদ্যোগে চুঁচুড়া রবীন্দ্রভবনের মুক্তমঞ্চে প্রদর্শিত হচ্ছে ২১ জন শিল্পীর মোট ৪৩ টি ছবি। বর্তমান প্রজন্মের বেশ কিছু শিল্পীর অন্য ধারার ছবি প্রদর্শিত হচ্ছে এই প্রদর্শনীতে। মূলত অরূপ বাবুর নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রের কিছু শিল্পীর শিল্পকর্মই প্রদর্শিত হচ্ছে।অরূপবাবু বলেন শিল্পের অন্যতম একটি ধারা চিত্র শিল্প আর চিত্রশিল্পের মাধ্যমে বিশ্বের যে কোন মাধ্যমকেই তুলে ধরা সম্ভব তাই এই বিপুল সম্ভাবনাময় শিল্পকে এক ছাতার তলায় তুলে ধরার চেষ্টা হয়েছে। এ প্রসঙ্গে অরূপ বাবু বলেন -

হনুমান পুজো বাতিল করে ত্রাণ বিলি চুঁচুড়ায় - Janobarta Digital

সংবাদ একনজরে: চুঁচুড়ার পুরসভার ২১নং ওয়ার্ডের বড় বাজার পঞ্চমুখী মন্দিরের হনুমান পুজো বাতিল করে সেই অর্থে ত্রাণ সামগ্রী বিলি করলো পুজো কমিটি। জমায়েত এড়িয়ে চলে বাড়ি বাড়ি ঘুরে এই লকডাউনের প্রভাবে  কর্মহীন, আর্থিকভাবে পিছিয়ে পরা মানুষগুলোর মুখে হাঁসি ফোঁটাতে এই উদ্যোগ বলে জানান কমিটির সদস্য বিজয় কাহার। তিনি আরও জানান, আগামী দিনে আমরা আরও এই ধরনের উদ্যোগ গ্রহণ করবো। সকল স্বাস্থ্য বিধি মেনে আমরা মানুষের পাশে আমরা সর্বদা রয়েছি।।