Skip to main content

শহর চুঁচুড়ায় ভোট মোটের ওপর শান্তিপূর্ণ - Janobarta Digital


শহর চুঁচুড়ায় ভোট মোটের ওপর শান্তিপূর্ণ


জনবার্তা প্রতিবেদন : নির্বিগ্নেই শেষ হলো শহর চুঁচুড়ার ভোট। চুঁচুড়া শহরের অধিকাংশ বুথেই ভোট দাতাদের উৎসাহ ছিল চোখে পরার মতো। অতিরিক্ত উষ্ণতার জন্য সকাল সকাল ভোটকেন্দ্র গুলিতে ভিড় ছিল বেশি। দু-একটি বিছিন্ন ঘটনা ছাড়া কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের তৎপরতায় কোথাও কোনো অশান্তির চিহ্ন চোখে পড়েনি।

ডান বাম সব পক্ষকেই হাতে হাত মিলিয়ে কাজ করতে দেখা গেছে। কিছু কিছু জায়গায় বয়স্ক ও প্রতিবন্ধী মানুষদের হাত ধরে ভোট কেন্দ্রে পৌঁছে দিতে দেখা গেছে কেন্দ্রীয় বাহিনীকে। ভোটকে কেন্দ্র করে চুঁচুড়ায় ছিল উৎসবের মেজাজ। শহরের প্রাণ কেন্দ্র ঘড়ির মোড় সকাল থেকেই ছিল কার্যত স্তব্ধ। ডান বাম সব পক্ষই নির্বাচনের জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী। সব পক্ষের গলাতেই শোনা গেল প্রত্যয়ের শুরু।।

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।