Skip to main content

রাত পোহালেই বড়ো দিন, সেজে উঠেছে হুগলীর ব্যান্ডেল চার্চ - Janobarta Digital

রাত পোহালেই বড়ো দিন, সেজে উঠেছে হুগলীর ব্যান্ডেল চার্চ

রাজেশ মন্ডল, হুগলী: রাত রাত পোহালেই বড়দিন, খ্রীষ্ট ধর্ম গুরু যীশু খ্রীষ্টের জন্মদিন। গোটা বিশ্বে এই দিনটি মহা সমারহে পালিত হয়, বাদ যায়না আমাদের জেলাও। তাই এই উৎসবকে সামনে রেখে সেজে উঠেছে হুগলী জেলার মানচিত্রের ঐতিহ্য প্রাচীন ব্যান্ডেল ব্যাসেলিকা। রাজ্য সরকারের উদ্যেগে ও হুগলী চুঁচুড়া পৌরসভার সহযোগিতায় আলোক সজ্জায় সজ্জিত ব্যান্ডেল চার্চ। ভিড় করছেন দূর দূরান্তের বহু দর্শনার্থী।

প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা চার্চ চত্তর। সব মিলিয়ে এই ঠান্ডার মরশুমে ব্যান্ডেল চার্চ জমে ক্ষীর। এপ্রসঙ্গে চার্চ এর ফাদার, হুগলী চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরিকান্ত মুখার্জী ও স্থানীয় কাউন্সিলর বলেন...,,দেখুন ভিডিও।।


Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।