Skip to main content

Posts

Showing posts from December, 2025

৫৩ লক্ষ টাকার বই বিক্রি ১৭ তম হুগলী চুঁচুড়া বইমেলায়

  একনজরে প্রতিবেদন: শেষ হল ১৭ তম হুগলি চুঁচুড়া বইমেলা এ বছর বইমেলায় মোট বিক্রি ৫৩ লক্ষ টাকার যা গত বছরের থেকে সামান্য কিছু বেশি। বইয়ের স্টলের পাশাপাশি লিটল ম্যাগাজিন স্টল থেকে বিক্রি হয়েছে ৫০ হাজার টাকার কিছু বেশি। বইমেলা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেল প্রতিদিন গড়ে লোক এসেছে প্রায় দু হাজার। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রায় ৫৮৬ জন শিল্পী। কবিতা পাঠ করেছে ২৩৬ জন কবি। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা অনিন্দ্যপুলক ব্যানার্জি। এই বিশাল আয়োজন সবটাই বইপ্রেমীদের জন্য। বইমেলার যুগ্ম সম্পাদক গোপাল চাকি  জানান বইয়ের জন্য মানুষের উন্মাদনা চাক্ষুষ করতে হলে তার আদর্শ জায়গা হুগলি চুঁচুড়া বইমেলা। তিনি আরও জানান আগামী বছর ১২ ডিসেম্বর শুরু হবে ১৮ তম মেলা।

প্রথম দিনেই উন্মাদনা তুঙ্গে ;১৭ তম হুগলী চুঁচুড়া বইমেলা

  একনজরে প্রতিবেদন: প্রথম দিনেই উন্মাদনা তুঙ্গে উঠলো ১৭ তম হুগলী চুঁচুড়া বইমেলার। শনিবার সন্ধ্যা নামতেই লোকের ভিড় লক্ষ্য করা গেল বইমেলা প্রাঙ্গণে। বই নেড়েচেড়ে দেখা সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আড্ডার মেজাজে জমে উঠল হুগলি চুঁচুড়া বইমেলা। বই বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল প্রথম দিনেই সারা যথেষ্ট ভালো। লিটিল ম্যাগাজিনের টেবিল থেকেও ক্রেতাদের লিটিল ম্যাগাজিন কেনা যথেষ্ট আশাব্যঞ্জক। মেলা সম্পাদক গোপাল চাকি জানান প্রথম দিনেই এই উৎসাহ আগে কোন বছর দেখা যায়নি। আশা করছি আগামী দিনে  বইমেলাকে মানুষ উজাড় করে দেবেন। ১৭ তম হুগলি চুঁচুড়া বইমেলা প্রসঙ্গে এবং অধ্যায় প্রকাশনীর ধীমান ব্রহ্মচারী জানান -

নতুন করে যাত্রা শুরু চুঁচুড়ার অজন্তা শোরুমের

  একনজরে প্রতিবেদন: শহর চুঁচুড়ায় নতুন করে পথ চলা শুরু হলো অজন্তা শোরুমের। জুতোর জগতে অত্যন্ত পরিচিত একটি নাম অজন্তা। ছোট থেকে বড় সবার সব ধরণের জুতোর অবিশ্বাস্য সম্ভার অজন্তা শোরুমে। শোরুম উদ্বোধন করে হুগলি চুঁচুড়া পৌরসভার উপ পৌরপ্রধান পার্থ সাহা বলেন ছোট থেকে অজন্তার জুতো পরে আসছি,আলাদা একটা আরাম আছে, তাই বরাবরের পছন্দ অজন্তা। উদ্বোধন উপলক্ষে শোরুমে আজ ছিল বিশেষ ছাড়ের ব্যবস্থা, ছাড়কে কেন্দ্র করে ক্রেতাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

হেঁটেই বার্তা বই কিনুন বই পড়ুন

  একনজরে প্রতিবেদন: বই ও সুস্থ সংস্কৃতির জন্য ১৭তম হুগলি-চুঁচুড়া বইমেলা কমিটির উদ্যোগে এক রঙিন পদযাত্রা অনুষ্ঠিত হলো ৭ ডিসেম্বর চুঁচুড়ার পিপুলপাতি থেকে চুঁচুড়া ময়দান পর্যন্ত। শহরের ১০০টিরও বেশি সাংস্কৃতিক সংগঠন, কবি, শিল্পীরা এই পদযাত্রায় অংশ নেন। ক্লাব ব্যাণ্ড, একাধিক ট্যাবলো, রং-বেরঙের পতাকায় সুসজ্জিত এই পদযাত্রায় অংশগ্রহণ করেন যুগ্ম সম্পাদক গোপাল চাকী, সমকাল ও বিবৃতির সম্পাদক অরিত্র শীল, অভিক্রম পত্রিকার সম্পাদক অমিত, সংগীতশিল্পী রাজীব চক্রবর্তী, আবৃত্তিশিল্পী সবুজ পালের মতো বিশিষ্টরাও। প্রসঙ্গত ১৩ থেকে ২১ ডিসেম্বর চুঁচুড়া ময়দানে অনুষ্ঠিত হবে এই বইমেলা। প্রতিবছর এই মেলাকে কেন্দ্র করে শহর চুঁচুড়া একটি সপ্তাহ আনন্দে মেতে ওঠে। মেলার সম্পাদক গোপাল চাকী বলেন -আজকাল বই পড়েনা বলে একটি কথা চালু আছে,কিন্তু আমাদের মেলায় ৫২ লক্ষ টাকার বই বিক্রি এটাই প্রমাণ করে যে মানুষ বই পড়ে এবং এখনও বই এর টানে মেলায় আসে। গোপাল চাকী আরও জানান, এ বছর হুগলি চুঁচুড়া বইমেলায় আরো বেশি বইপ্রেমী মানুষের অংশগ্রহণ করবেন বলেই তার বিশ্বাস।সমকাল ও বিবৃতি পত্রিকার সম্পাদক অরিত্র শীল বলেন, এবছর হুগলি চুঁচুড়া বইমে...