Skip to main content

হেঁটেই বার্তা বই কিনুন বই পড়ুন

 


একনজরে প্রতিবেদন: বই ও সুস্থ সংস্কৃতির জন্য ১৭তম হুগলি-চুঁচুড়া বইমেলা কমিটির উদ্যোগে এক রঙিন পদযাত্রা অনুষ্ঠিত হলো ৭ ডিসেম্বর চুঁচুড়ার পিপুলপাতি থেকে চুঁচুড়া ময়দান পর্যন্ত। শহরের ১০০টিরও বেশি সাংস্কৃতিক সংগঠন, কবি, শিল্পীরা এই পদযাত্রায় অংশ নেন। ক্লাব ব্যাণ্ড, একাধিক ট্যাবলো, রং-বেরঙের পতাকায় সুসজ্জিত এই পদযাত্রায় অংশগ্রহণ করেন যুগ্ম সম্পাদক গোপাল চাকী, সমকাল ও বিবৃতির সম্পাদক অরিত্র শীল, অভিক্রম পত্রিকার সম্পাদক অমিত, সংগীতশিল্পী রাজীব চক্রবর্তী, আবৃত্তিশিল্পী সবুজ পালের মতো বিশিষ্টরাও। প্রসঙ্গত ১৩ থেকে ২১ ডিসেম্বর চুঁচুড়া ময়দানে অনুষ্ঠিত হবে এই বইমেলা। প্রতিবছর এই মেলাকে কেন্দ্র করে শহর চুঁচুড়া একটি সপ্তাহ আনন্দে মেতে ওঠে।

মেলার সম্পাদক গোপাল চাকী বলেন -আজকাল বই পড়েনা বলে একটি কথা চালু আছে,কিন্তু আমাদের মেলায় ৫২ লক্ষ টাকার বই বিক্রি এটাই প্রমাণ করে যে মানুষ বই পড়ে এবং এখনও বই এর টানে মেলায় আসে। গোপাল চাকী আরও জানান, এ বছর হুগলি চুঁচুড়া বইমেলায় আরো বেশি বইপ্রেমী মানুষের অংশগ্রহণ করবেন বলেই তার বিশ্বাস।সমকাল ও বিবৃতি পত্রিকার সম্পাদক অরিত্র শীল বলেন, এবছর হুগলি চুঁচুড়া বইমেলার সভাঘরে মোট ৮টি সেমিনার সংঘটিত হবে। অভিক্রম পত্রিকার সম্পাদক ও কবি অমিত বলেন, হুগলি চুঁচুড়া বইমেলা শহরবাসীর অহংকার। আমরা শহরবাসী প্রত্যেকেই এই বইমেলাকে সফল করতে দায়বদ্ধ। বিশিষ্ট চিকিৎসক ও ইতিহাসবিদ অক্ষয় কুমার আঢ্য বেলুন উড়িয়ে পদযাত্রার সমাপ্তি ও বইমেলার আনুষ্ঠানিক সূচনা করেন।





Comments

ঝলকে ৫

চুঁচুড়ার জেলা সংশোধনাগার ময়দানে পালিত হলো নজরুল ইসলামের ১২০তম জন্মদিবস

রাজেশ মন্ডল ও প্রণব বন্দোপাধ্যায়, হুগলী :  বিদ্রোহী কবি নজরুল ইসলামের ১২০তম জন্মদিবস উপলক্ষে আজ চুঁচুড়ার হুগলী জেলা সংশোধনাগার ময়দানে কবিকে শ্রদ্ধা জানাতে অনুষ্ঠিত হলো এক প্রভাতী অনুষ্ঠানের। উক্ত অনুষ্ঠানে কবির মর্মর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয় এছাড়াও ভারত স্বাধীনের প্রাককালে কবি এই জেলা সংশোধনাগারে তাঁরা জীবনের বেশ কিছুদিন কাটিয়েছেন, সংশোধনাগারের যে সেলে তিনি ছিলেন সেই সেলে গিয়ে কবির মূর্তিতে মাল্যদান করেন হুগলী চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান গৌরিকান্ত মূখার্জী, উপ পৌরপ্রধান অমিত রায়, জেল সুপার বি.কে.সিং, পৌরসদস্য হিসাবে সজীব বসু মজুমদার, মৌসুমী বসু চ্যাটার্জী সহ বিশিষ্ট ব্যক্তিরা। এদিন সকালে এই অনুষ্ঠানের পাশাপাশি আবৃত্তি, গান, নাচ পরিবেশন করেন বেশ কিছু শিশু থেকে বর্ষীয়ান কলাকুশলীরা। এই অনুষ্ঠান প্রসঙ্গে পৌরপ্রধান গৌরিকান্ত মূখার্জী বলেন....দেখুন ভিডিও.... ADVERTISEMENT একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে... OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA

চন্দননগর পুলিশ কমিশনারেটের আয়োজনে জেলা সদর দপ্তরে ইফতার পার্টি

রাজেশ মন্ডল, হুগলী :  চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আজ বিকালে চুঁচুড়া পুলিশ লাইন তথা জেলা সদর দপ্তরে অনুষ্ঠিত হলো ইফতার পার্টির। ইফতারে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও বিপণন মন্ত্রী তপন দাসগুপ্ত, মন্ত্রী ইন্দ্রনীল সেন, হুগলী জেলাশাসক সঞ্জয় বনসল, হুগলীর সংসদ রত্না দে নাগ, চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অজয় কুমার,  Advertisement চুঁচুড়া'র বিধায়ক অসিত মজুমদার, হুগলী চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান গৌরিকান্ত মূখার্জী,  প্রবীর ঘোষাল  সহ জেলা পুলিশের সকল স্তরের আধিকারিকরা। ইফতার পার্টি প্রসঙ্গে কমিশনার অজয় কুমার বলেন  ।। দেখুন ভিডিও ।। ADVERTISEMENT একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে... OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA

তাঁর প্রাপ্তি - একটি প্রশ্ন.....সম্পাদকীয় বিভাগ থেকে বিশেষ প্রতিবেদন

সম্পাদকীয় বিভাগ রবীন্দ্রনাথ ও নজরুল  ছবি ইন্টারনেটের সৌজন্যে সুদর্শন চ্যাটার্জী : ঊনবিংশ শতকের সায়াহ্নে পরাধীন দেশের আকাশে আবির্ভাব হয় এক উজ্জ্বল জ্যোতিস্কের যাঁর পরিপূর্ণ ছটায় ঘুচে যায় সংকীর্ণ স্বার্থের জীর্ণতা মহামিলনের এক দৈবীয় পরিস্ফুটনে । তিনি নজরুল - কাজী নজরুল ইসলাম । আজকেরই দিনে ১৮৯৯ সালে বর্ধমানের এক অখ্যাত গ্রাম চুরুলিয়ায় জন্ম হয় তাঁর । দারিদ্র , তাঁকে প্রথাগত শিক্ষার সুযোগ দেয়নি ঠিকই কিন্তু তিনি ছিলেন মানবিক শিক্ষার জ্বলন্ত মশাল , যে মশালের তীব্র ঔজ্জ্বল্যে চুরমার হয়ে গিয়েছিল তত্কালীন সমাজের কুসংস্কারচ্ছন্ন অন্ধকার , যাঁর বিদ্রোহী হুংকার টলিয়ে দিয়েছিল তত্কালীন ব্রিটিশ সিংহাসন । বাংলা সাহিত্য , সঙ্গীত , সংস্কৃতি এবং কৃষ্টির অঙ্গনে তাঁর অসীম সৌরভ বিকশিত করেছে বাঙ্গালীর গৌরব এক অনন্ত পরিপূর্ণতায় । তাঁর সঙ্গীত , কাব্য , সাহিত্য ; তাঁর লেখনীতে সদা ফুটে উঠেছে মানুষের কথা , মানবিকতার কথা । তিনি একাধারে বিদ্রোহী , একাধারে বিদ্রোহ,  একাধারে প্রেমিক , একাধারে প্রেম , একাধারে কবি , একাধারে কবিতা , একাধারে সঙ্গীতজ্ঞ , একাধারে সঙ্গীত - এ যেন অসীমের সমাবেশ একই আধারে!...

মুখ্যমন্ত্রীর ভাইপোকে গ্রেপ্তার, রাজ্য রাজনীতি তোলপাড়

  সংবাদ একনজরে প্রতিবেদন : মহারাষ্ট্রে শিন্ডে-ফড়নবিশ সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের কয়েক ঘণ্টা বাকি। তার আগে মুখ্যমন্ত্রীর ভাইপোকে গ্রেফতার প্রসঙ্গে তোলপাড় মহারাষ্ট্র। জানা যাচ্ছে জুয়া খেলার সময় গ্রেফতার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ভাইপো মহেশ শিন্ডে। মীরারডের জিসিসি ক্লাবের একটি জায়গায় জুয়া খেলছিলেন মহেশ শিন্ডে। সেই সময় পুলিশ ক্লাবটিতে অভিযান চালায় এবং ১০ জনকে আটক করে। এই তথ্য সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছে।

সুবোধ সরকারের ৫০ বছরের কবি জীবন উদযাপনের অঙ্গ হিসাবে ট্যাবলো উদ্বোধন

  একনজরে প্রতিবেদন: আগামী ৮ জুলাই এক ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী থাকতে চলেছে শহর চুঁচুড়া। কবি সুবোধ সরকারের কবিতা জীবনের ৫০ বছর উদযাপন করতে চলেছে অমিত রে ক্রিয়েশন। সেই উপলক্ষে আজ সাহিত্যিক স্বপন মজুমদার উদ্বোধন করলেন একটি ভ্রাম্যমান ট্যাবলোর। উপস্থিত ছিলেন কবি সনৎ দে, দেবজাত, সূচন্দ্রিতা ঘোষাল সহ একাধিক কবি। ইতিমধ্যেই এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শহরে কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে অনুষ্ঠানের আয়োজক অমিত রে বলেন - সুবোধ সরকারের রাজনৈতিক জীবন ও কবি জীবন সম্পূর্ণ দুটি আলাদা প্রেক্ষাপট আমরা সুবোধ সরকারকে প্রধানত কবি হিসাবেই এই অনুষ্ঠানে উপস্থাপিত করতে চাই। তার রাজনৈতিক জীবন সম্পর্কে আমাদের অনুসন্ধান থাকলেও কবি জীবন সম্পর্কে উৎসাহ অনেক বেশি। সুবোধ সরকার বাংলা সাহিত্যে যে সৃষ্টির জন্ম দিয়েছেন এবং আগামী দিনে দেবেন তা বাংলা সাহিত্যকে ইতিমধ্যেই সমৃদ্ধ করেছে এবং আগামী দিনে আরও সমৃদ্ধ করবে বলেই আশা করি। দল-মত নির্বিশেষে সকল স্তরের সাহিত্যপ্রেমী মানুষকে ঐদিন বিকালে রবীন্দ্রভবনে উপস্থিত হওয়ার জন্য তিনি আহ্বান জানান।