Skip to main content

তিলোত্তমার জন্য পদযাত্রায় এঞ্জেলস ওয়ার্ল্ড

 


একনজরে প্রতিবেদন:আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো এঞ্জেলস ওয়ার্ল্ড স্কুলের শিশু ও তাদের অভিভাবকরা ।এই পদযাত্রায় অংশ নেন স্কুলের শিক্ষিকারাও। শুক্রবার বিকালে স্কুলের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে চুঁচুড়া মাঠ পরিক্রমা করে রবীন্দ্র ভবনের সামনে শেষ হয়। সমস্বরে রবীন্দ্রসঙ্গীত ও উই ওয়ান্ট জাস্টিস স্লোগানের মাধ্যমে মুখরিত হয়ে ওঠে রবীন্দ্রভবন চত্বর। এ প্রসঙ্গে স্কুলের প্রধানা শিক্ষিকা শর্মিষ্ঠা দত্ত বলেন আমরা প্রত্যেক দোষীর শাস্তি চাই। আমাদের এখন একটাই দাবি তিলোত্তমার আত্মার শান্তিতে দোষীদের শাস্তি দরকার। আজকের পদযাত্রায় শিশুদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল নজরকাড়া।








Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।