Skip to main content

রেলের জমি বেসরকারীকরণের বিরুদ্ধে AICCTU র বিক্ষোভ সভা

 


একনজরে প্রতিবেদন:চন্দননগরে রেল কর্তৃপক্ষ আগামী ৩ এপ্রিল থেকে রেলের জমিতে থাকা হকার উচ্ছেদের নোটিশ জারি করেছে। এই নোটিশের ফলে বহু হকারের মাথায় আকাশ ভেঙে পড়েছে। কর্মহীন হবার আশঙ্কায় তারা।রেলের জমি বেসরকারীকরণের স্বার্থে এই উচ্ছেদের বিরুদ্ধে  AICCTU র পক্ষ থেকে আজ বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। উচ্ছেদের মুখে পড়া হকাররা এই বিক্ষোভ সভায় যোগ দেন ও তাদের যন্ত্রনার কথা তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন AICCTU  র রাজ্য সম্পাদক বাসুদেব বসু, জেলা নেতা প্রবীর হালদার, সুদর্শন বসু, ছোট দোকানদার প্রণতী সাহা,বটকৃষ্ণ দাস, কৌস্তভ সাহা প্রমুখ । এই উচ্ছেদ ও রেলের বেসরকারীকরণ রুখতে সর্বস্তরের মানুষের ঐক্য গড়ে তোলার আহ্বান রাখা হয়। রেলের বেসরকারীকরণ রুখতে এই কর্মসূচিকে সংহতি জানিয়ে বার্তা পাঠান ইস্টার্ন রেলওয়ে মেনস ইউনিয়ন ও এস সি এন্ড এস টি রেলওয়ে এমপ্লয়িজ এসোসিয়েশন।





Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।