Skip to main content

একদিন সারাদিন কবিতার দিন



একনজরে প্রতিবেদন :
আগামী ২৫ ফেব্রুয়ারি সমকাল ও বিবৃতি পত্রিকার ৫০ বছর উপলক্ষে সারাদিনব্যাপী কবিতা উৎসবের আয়োজন করা হয়েছে ।দীর্ঘ প্রায় তিন দশক পর চুঁচুড়া শহরে এই উদ্যোগ গৃহীত হলো। প্রায় শতাধিক আমন্ত্রিত কবির কবিতা পাঠের মধ্যে দিয়ে পালিত হবে সারাদিন কবিতার দিন ।যেহেতু ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাই সেই দিনকে স্মরণে রেখেই ২৫ ফেব্রুয়ারি দিনটিকে বেছে নেওয়া হয়েছে। চুঁচুড়া শহরের সংস্কৃতির প্রাণকেন্দ্র চুঁচুড়া রবীন্দ্রভবনে সকাল থেকে সন্ধ্যা অব্দি কবিতা পাঠের আসরে জেলা ও তৎসংলগ্ন জেলা গুলির কবিরা উপস্থিত থাকবেন। আজ পত্রিকা সমিতির এক সভা শেষে এ প্রসঙ্গে সমিতির পক্ষ থেকে গোপাল চাকী বলেন




Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।