Skip to main content

যথাযথ মর্যাদায় পালিত হল নেতাজীর ১২৫ তম জন্মদিবস

 


একনজরে প্রতিবেদন: হুগলী চুঁচুড়া নেতাজী জয়ন্তী কমিটির উদ্যোগে দেশনায়ক সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিবস পালন করা হয়। সকালে কয়েকশো সদস্য ও কর্মী নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা চুঁচুড়া পিপুলপাতি থেকে শুরু হয়ে মাঠের ধারে নেতাজী মূর্তির পাদদেশে এসে শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক শুভময় মজুমদার, সভাপতি নরেন দে, কার্যকরী সভাপতি বদরুল হাসান সহ একাধিক ব্যক্তি। বদরুল হাসান বলেন নেতাজীর পথ আগামীর পথ, তাঁকে অনুসরণ করেই আগামীর পথ প্রস্তুত হবে।

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।