Skip to main content

প্রস্তুতি শেষ পর্বে, বিধি মেনেই কাল শুরু চুঁচুড়া বইমেলা

 


একনজরে প্রতিবেদন: করোনা পরিস্থিতি সামাল দিয়ে শুরু হুগলী চুঁচুড়া বইমেলা। আগামীকাল দুপুর ঠিক দুটোয় মেলার উদ্বোধন করবেন প্রখ্যাত সাহিত্যিক প্রচেত গুপ্ত। প্রতিবারের মত এবারও কলকাতা ও জেলার একাধিক প্রকাশন থাকছে মেলায়। 



এবারে মেলার অন্যতম আকর্ষণ লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন। প্রতিদিন থাকছে কবিতা পাঠ, গান ও বই কিনে দেদার আড্ডা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় সব বিধি মেনেই আমরা আয়োজন করছি। আশা করছি মানুষ আসবেন, বই কিনবেন।।


Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।