Skip to main content

জনস্বার্থ'র মাতৃ সন্মান

 


একনজরে প্রতিবেদন: মাঠের ধারে দীর্ঘদিন ধরে নিজের চেষ্টায় ব্যবসা করে যাওয়া মহিলাদের শীতবস্ত্র তুলে দিয়ে সম্মান জানালো জনস্বার্থ। এই ধরণের ব্যতিক্রমী উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে এলাকার ব্যবসায়ীবৃন্দ। লকডাউনের সময় থেকেই একাধিক সমাজ কল্যাণমূলক কাজ করে চলেছে জনস্বার্থ। আজ সকালে চুঁচুড়ার প্রান্তিক শ্রেণীর কয়েকজন মহিলার হাতে মশারী ও গায়ের চাদর তুলে দেওয়া হয়। জনস্বার্থর পক্ষ থেকে সম্পাদক সন্দীপ রুদ্র জানান- সত্যি কথা বলতে অনেক মানুষ কষ্টে আছে, তাই সারা বছর মানুষের পাশে থাকতে চাই, আমার বন্ধুরা আছে বলেই কাজ করতে পারি, আগামী দিনে আরো বেশি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।




Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।