Skip to main content

পুজোর মুখে মানুষের পাশে "হুজুগে Friends"

 

একনজরে প্রতিবেদন: আজ "হুজুগে Friends" এর সদস‍্য সদস‍্যাদের চেষ্টায় চন্দননগর রেললাইন ধারের ১০০ জন মানুষকে নতুন জামা, মাস্ক, স‍্যানিটারী ন‍্যাপকিন, স‍্যানিটাইজার তুলে দেওয়া হয়।ওদের মুখে  হাসি  ফোটানোর জন‍্য হুজুগে ফ্রেন্ডস সংগঠন টি আগেও এরকম উদ্যোগ গ্রহণ করেছিল। এবারে অনেক বেশি মানুষ কে এক ছাদের তলায় আনতে পেরেছে তারা। সংগঠন এর এক সদস্যর কথায় জানা গেল পকেটের পয়সা বাঁচিয়ে কলেজ পড়ুয়া রা এই উদ্যোগ নিয়েছে, আগামী দিনে আবারও এই ধরনের কাজ করা হবে বলে জানায় সদস্যরা।।

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।