Skip to main content

কৃষি বিলের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের



নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের জনবিরোধী কৃষি নীতির বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। আজ মহাত্মা গান্ধীর জন্মদিনে শহর চুঁচুড়া র বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা চলে। সারাদিন ব্যাপী এই সভা থেকে কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে সুর চড়ান তৃণমূল নেতা কর্মীরা। এ প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার বলেন, কৃষি বিল দেশের কৃষকদের ওপর এক আক্রমণ।



 সর্বাত্মক প্রতিবাদ না হলে আগামী দিন ভয়ঙ্কর হতে চলেছে। তৃণমূল নেত্রী শ্রাবণী দাস বলেন- এই সরকার একের পর এক জনবিরোধী নীতির প্রয়োগ করে চলেছে, আমরা চুপ করে থাকতে পারি না। তাই প্রতিবাদ কর্মসূচি। বিভিন্ন জায়গায় সাম্প্রতিক উত্তরপ্রদেশের ধর্ষণ নিয়ে যোগী সরকার কে কটাক্ষ করতেও শোনা যায়।

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।