Skip to main content

চারশো নয় চার লক্ষ মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য : হুজুগে ফ্রেন্ডস


সংবাদ একনজরে: কোরোনা ভাইরাসের প্রভাবে লকডাউন, কর্মহারা বহু মানুষ। তারপর আবার  আম্ফান। সম্প্রতি এই আম্ফানে বিধস্ত হুগলী জেলা। একাধিক মানুষ খাদ্য বাসস্থান হারিয়েছে, রাজ্য জুড়ে বহু গাছ উপরে গেছে। নষ্ট প্রাকৃতিক ভারসাম্য। যত ঝড়ঝাপ্টাই বয়ে যাক না কেন, এই অবস্থায় ঘরে বসে থাকেননি "হুজুগে" ছেলে মেয়ে গুলো। 

ঝড়বৃষ্টি মাথায় নিয়েই মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এরা। চুঁচুড়া,চন্দননগর, মানকুন্ডু সহ সন্নিহিত অঞ্চল গুলিতে প্রায় ৪০০ জনকে খাদ্য সামগ্রী ও জামাকাপড় দিয়ে পাশে দাঁড়িয়েছে এরা। "হুজুগে ফ্রেন্ডস" নামক এই গোষ্ঠী মূলত ছাত্রছাত্রীদের নিয়ে গড়ে উঠেছে। এদের অধিকাংশই কেউ কলেজ তো কেউ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী।

 শহরের বুকে যুব সমাজের এই ভূমিকা দেখে সত্যিই সাধুবাদ জানিয়েছেন শহরবাসী থেকে নেটিজেনরা অনেকেই। এবিষয়ে "হুজুগে ফ্রেন্ডস" এর এক সদস্য বলেন, আমরা বেশ কয়েকজন বন্ধু মিলে এই উদ্যোগ গ্রহণ করেছে, পরবর্তীতে বহু মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমাদের লক্ষ্য " মানুষের পাশে থাকার", শুধু এই লকডাউন বা আম্ফান বলে নয়, আগামী দিন গুলোতে আমরা একই উদ্যমে কাজ চালিয়ে যাবো। 

খাদ্য, বস্ত্র ছাড়াও আমরা আগামী সপ্তাহে বৃক্ষরোপন কর্মসূচীও গ্রহণ করেছি। আশাকরি , আপনারা এই কোরোনা পরিস্থিতিতেও যেমন আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আগামী দিনে অর্থাৎ কোরোনা পরবর্তী দিনেও একইভাবে আপনাদের পাশে থাকবেন। তাহলে এই চারশো নয় চার লক্ষ মানুষের মুখে হাসি ফোটাতে পারবো।।

"হুজুগে ফ্রেন্ডস" দের সাহায্য করতে চাইলে।


Comments

Post a Comment

ঝলকে ৫

শ্রম দপ্তরের উদ্যোগে চুঁচুড়া'য় জুট প্রশিক্ষণ শিবির, এবার আপনিও পেতে পারে স্থায়ী চাকরী। দেখুন -JANOBARTA

রাজেশ মন্ডল, হুগলী:  প্রশিক্ষন দিয়ে পাট শিল্পে চাকরির  উদ্যোগ নিল শ্রম দপ্তর। আজ চুঁচুড়ায় হুগলী জেলা পরিষদ হলে আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী তপন দাশগুপ্ত।উপস্থিত ছিলেন  চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, জেলা পরিষদের কর্মাদক্ষ‍্য মনোজ চক্রবর্তী, শ্রম দপ্তেরর আধিকারিক স্বাতী ঘোষাল,জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান,কর্ম বিনিয়োগ দপ্তরের আধিকারীক ও জেলা পরিষদের সদস্যরা।হুগলী জেলায় এগারোটি চটকল রয়েছে।রাজ্যে প্রায় ৫৫ টি।এই চটকল গুলো দক্ষ শ্রমিকের অভাবে পিছিয়ে পরছে।প্লাস্টিক বর্জন করে আবার চটের ব্যবহার বারছে তাই চটকল গুলোতে দক্ষ শ্রমিক প্রয়োজন।রাজ্য সরকারের শ্রম দপ্তর বিভিন্ন চটকল মালিকদের সঙ্গে কথা বলে জানতে পারে প্রায় ত্রিশ হাজার ভ্যাকেন্সি রয়েছে চটকল গুলোতে।মূল স্পনিং আর উইভিং বিভাগে।তাই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত বেকারদের প্রশিক্ষনের ব্যবস্থা করল শ্রম দপ্তর।প্রথম পর্যায়ে দুটি ব্যাচে ৪০ জন করে মোট ৮০ জনকে প্রশিক্ষিত করা হবে।পরে ধাপে ধাপে আরো প্রশিক্ষন দেওয়া হবে।একমাস হবে প্রথাগত প্রশিক্ষন দুই মাস হবে হাতে কলমে শিক্ষা।প্রশিক্ষন শেষে মিলবে চাকরি।প্রশিক্ষন চলা কালিন বৃত্তি দ...

চুঁচুড়া যুব সংঘ প্রেক্ষাগৃহে "চুঁচুড়া আলোয় ফেরা"র সভা - EHC

রাজেশ মন্ডল,হুগলী:  গত ২৯শে জুলাই রবিবার চুঁচুড়া ময়নাডাঙা যুব সংঘ ময়দানের সভা কক্ষে "চুঁচুড়া আলোয় ফেরা" ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হলো এক সভার। উক্ত সভায় মরনোত্তর চক্ষুদান শিবির করার পরিকল্পনাও করা হয় এবং আগমীদিনে চুঁচুড়া সহ বিস্তীর্ন অঞ্চলে এই ধরনের সুফল গুলি নিয়ে আলোচনা করা হয়। উক্ত দিনে উপস্থিত ছিলেন ডাঃ ইন্দ্রনীল চৌধুরী, ডাঃ পিনাকী নাগ, ডাঃ শ্যামল পান্ডে সহ বিশিষ্ট ডাক্তারা। এছাড়াও ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ। আগামীদিনে মরণত্তর চক্ষুদান কর্মসূচী যাতে আরও ভালোভাবে সারা দেয় সেই দিকে নজর দেওয়া হবে বলে জানা যায়।। Do Subscribe our Youtube Channel for more updates : Click Here ADVERTISEMENT একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে... OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA