Skip to main content

বলিউডে ইন্দ্রপতন, শোকস্তব্ধ ভারতীয় সিনেমা জগৎ



জনবার্তা প্রতিবেদন: দীর্ঘ রোগ ভোগের পর আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা ইরফান খান। মৃত্যু কালে বয়স হয়েছিল ৫৪ বছর। বিল্লু বারবার, চারস, পান সিং তোমর, ডি ডে, লাঞ্চ বক্স এর মত একাধিক ছবি তে অভিনয় করেছেন।

 লাইফ অফ পাই, স্লাম ডগ মিলেনিয়ার এর মত বিশ্ববন্দিত সিনেমাতেও অভিনয় করেছেন। অসামান্য অভিনয় দক্ষতায় মাতিয়ে রেখেছিলেন তামাম দর্শককূলকে। হিন্দি, ইংরেজি সিনেমার পাশাপাশি বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন। পেয়েছেন অনেক সম্মান। তার মৃত্যু অপূরণীয় ক্ষতি সিনেমা জগৎ এ।

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।