Skip to main content

লকডাউনে বুধবারের খণ্ডচিত্র, চুঁচুড়া - Janobarta Digital


একনজরে প্রতিবেদন : গতকাল প্রধানমন্ত্রীর টানা একুশ দিন লকডাউন ঘোষণার পর থেকে শহরের মানুষ ব্যস্ত খাদ্যসামগ্রী সংগ্রহ করতে। বাজার এলাকায় মানুষের ভীড় বেশ । অনেক দোকানেই ডিম , মুড়ি , চা , বিস্কুট এর মত নিত্যসামগ্রী অপ্রতুল। এই সতর্কতাকে উপেক্ষা করে অনেকেই রাস্তায় আড্ডা মারছে , এমন ছবিও দেখা গেল কোথাও কোথাও । 

পুরসভা ও পুলিশ অনেক সতর্ক । অযথা ভীড় দেখলেই পুলিশ তাদের সরিয়ে দিচ্ছে । পুরসভা মাইকিং করে মানুষকে সতর্ক করার কাজ চালিয়ে যাচ্ছে ।এক নজরের পক্ষ থেকে বিধায়ক অসিত মজুমদার কে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন -''সাবধানতা ছাড়া আমাদের আর কিছু করার নেই , ঘরে থাকুন , ভালো থাকুন । তিনি আরও বলেন -প্রশাসন সবসময় পাশে আছে , আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি '' ।


Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।