Skip to main content

বিকেল থেকে "লক ডাউন", শহর ব্যস্ত কেনাকাটায় - Janobarta Digital


একনজরে প্রতিবেদন :আজ বিকেল থেকেই পূর্ব ঘোষণা অনুযায়ী লক ডাউন জেলা সদর গুলিতে । তাই সকাল থেকেই চুঁচুড়ার বাজার দোকানে ভীড় ছিল যথেষ্ট। মানুষ কাঁচা বাজার , চাল , ডিম , বিস্কুট , তেলের মত নিত্য সামগ্রী মজুত করতে দোকানে ভীড় জমায় । 

এক ক্রেতার কথায় -' ' কাল থেকেই কি হবে জানিনা , কতদিন ঠিক গৃহবন্দী থাকবো বুঝতে পারছি না , তাই আজ সব কিনে রাখছি ' ' । আজ ব্যাঙ্ক পরিষেবা ছিল স্বাভাবিক । বাস চলেনি । রাস্তায় টোটো চলাচল করলেও তা অল্প । চুঁচুড়া হাসপাতালে একটি পর্যটক বোঝাই বাস সকল পর্যটককে নিয়ে পরীক্ষার জন্য আসে । পুরসভার উপ পুরপ্রধান অমিত রায় বলেন পুরসভা সবসময় মানুষের সাথে আছে। যা প্রয়োজনীয় ব্যবস্থা নেবার তা গ্রহণ করা হচ্ছে ।

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।