Skip to main content

দোলের সকলে লগ্নজিতার "বসন্ত এসে গেছে" গানে পা মেলালেন সাংসদ রত্না দে নাগ : Video


রাজেশ মন্ডল, হুগলী:  সকালে চুঁচুড়ার এম জি রোড যুব সংঘের উদ্যোগে এক বসন্ত উৎসব পালন হয়, এলাকার পাশাপাশি গোটা শহর পরিক্রমা করে এই সংঘের প্রায় ২০০ পুরুষ ও মহিলা। এরই মধ্যে এই শোভাযাত্রা যখন খরুয়া বাজার মোড়ে এসে পৌঁছায় তখনই ভিড়ের মধ্যে দেখা গেল সাংসদ রত্না দে নাগ। সকলে তাঁকে স্বাগত জানাবে এহেন মুহূর্তে তিনিই যেন বসন্তকে স্বাগত জানালেন।

শোভাযাত্রায় নৃত্য পরিবেশনকারী শিল্পীদের সাথে লগ্নজিতা'র গলায় "আকাশে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে" গানে পা মেলালেন খোদ সাংসদ। তাঁর মিনিট দুয়েকের নাচ মন কেড়েছে শহরবাসীর।।


Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।