Skip to main content

#loksabha19: চুঁচুড়ায় পদযাত্রা CPIML প্রার্থী সজল অধিকারীর - Janobarta Digital

চুঁচুড়ায় পদযাত্রা সজল অধিকারীর  


জনবার্তা প্রতিবেদন: চুঁচুড়া বাসস্ট্যান্ড থেকে আজ কয়েকশো কর্মী সমর্থক নিয়ে ব্যান্ডেল চার্চ পর্যন্ত জনসংযোগ এর উদ্যেশ্যে পদযাত্রা করলেন হুগলি লোকসভা কেন্দ্রের সিপিআইএমএল প্রার্থী সজল অধিকারী। 

সারা রাস্তা জুড়ে সজল বাবু পথচলতি মানুষের সাথে কথা বলে সমস্যা বুঝে নিতে চেষ্টা করেন। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানকে রুখে দিতে ও বেকার যুবক যুবতীদের চাকরি সুনিশ্চিত করার ডাক দিয়ে স্লোগানে মুখরিত হয় মিছিল। 

বন্ধ কারখানা খোলার দাবীতে বার বার স্লোগান দিতে থাকে সমর্থকরা।চার্চ এর কাছে মিছিল শেষ করে সজলবাবু বলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে লিবারেশন লড়াই করছে এবং স্বধীনতার পর এটা দ্বিতীয় আজাদীর লড়াই।

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।