Skip to main content

২১শে ফেব্রুয়ারি জাতীয় ভাষা দিবস উদযাপন চুঁচুড়ায় - Janobarta Digital

জনবার্তা: আজ ২১শে ফেব্রুয়ারি জাতীয় ভাষা দিবস উদযাপিত হলো চুঁচুড়ায়। আজ সকালে চুঁচুড়া রূপনগর ঘাটে ভাষা আন্দোলনের শহীদদের সামনে রেখে ভাষা শহীদ স্মারকে মাল্যদান করে এই অনুষ্ঠানের সূচনা হয়। 
আজকের অনুষ্ঠানে চুঁচুড়ায় বুদ্ধিজীবী মহলের সদস্যরা সহ চুঁচুড়া'র পুরপ্রধান গৌরিকান্ত মুখোপাধ্যায়, উপ-পুরপ্রধান অমিত রায়, স্থানীয় কাউন্সিলর জয়দেব অধিকারী সহ বিশিষ্ঠ ব্যক্তির উপস্থিতিতে কবিতা, গান, আলোচনা সভার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত হয়ে ওঠে।।

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।