Skip to main content

"জাতীয় গণতান্ত্রিক মানবাধিকার সংগঠনের" বার্ষিক অনুষ্ঠান হুগলীর জাঙ্গিপাড়ায় - Janobarta Digital

রাজেশ মন্ডল, হুগলী : 'জাতীয় গণতান্ত্রিক মানবাধিকার সংগঠন' এর হুগলী জেলা জাঙ্গিপাড়া ব্লক শাখার আয়োজনে বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। আজ বিকালে জাঙ্গিপাড়া নেতাজী তরুণ সঙ্ঘের ময়দানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের অল ইন্ডিয়া সভাপতি প্রদীপ কুমার দুবে, হুগলী জেলা মহিলা সভাপতি শম্পা মন্ডল, সম্পাদিকা সোনালী গুপ্তা, জঙ্গিপাড়া ব্লক সভাপতি আশুতোষ সিং সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। 

এদিনের অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তির পাশাপাশি ১০০জন দুঃস্থকে কম্বল বিতরণ করা হয় এবং এলাকার কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়।।

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।