Skip to main content

জগদ্ধাত্রী পুজো সন্মান ২০১৮ - আয়োজনে তপন দাসগুপ্ত ও গোবিন্দ দাসগুপ্ত FANCLUB - Janobarta Digital

পুজা বারোয়ারীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মন্ত্রীর পুত্র দেবায়ন দাসগুপ্ত ও CIC কন্যা মৌ দাসগুপ্ত
চুঁচুড়া,১৪.১১.২০১৮ : জগদ্ধাত্রী পুজোর মহা সপ্তমীর সন্ধ্যায় অর্থাৎ আজ সন্ধ্যায় রাজ্যের মন্ত্রী তপন দাসগুপ্ত ও CIC গোবিন্দ দাসগুপ্ত ফ্যান ক্লাবের আয়োজনে চুঁচুড়া ও চন্দননগরের বারোয়ারী গুলিকে থিম, প্রতিমা, প্যান্ডেল সহ নানান বিভাগের বিচারে নির্বাচিত পুজো বারোয়ারী গুলিকে পুরস্কৃত করা হলো।

চন্দননগর পালপাড়া, উত্তরাঞ্চল সন্তান সঙ্ঘ, চারমন্দির তলা সহ আরও অনেক বারোয়ারীর হাতে আজ পুরস্কার তুলে দেয় মন্ত্রী তপন দাসগুপ্ত'র পুত্র দেবায়ন দাসগুপ্ত এবং CIC গোবিন্দ দাসগুপ্ত'র কন্যা তথা বিশিষ্ঠ শিক্ষিকা মৌ দাসগুপ্ত। এধরনের পুরস্কার পেয়ে বেজায় খুশি পুজো বারোয়ারী গুলি।।

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।