জনবার্তা প্রতিবেদন: চুঁচুড়ার বনেদী বাড়ির ইতিহাস সুপ্রাচীন। বেশকিছু বনেদী বাড়িতে একশো বছর বা তার বেশিদিন ধরে পুজো হয়ে আসছে। চুঁচুড়ার দত্ত বাড়ি শহরের বনেদী মানচিত্রে এক অংশ দখল করে আছে। ১৮৬২ সালে সাগর লাল দত্ত দত্ত বাড়ির এই দুর্গা পুজোর সূচনা করেন। সেই সময় ঠাকুর দালান চত্তর কিছুই ছিল না, সামান্য এক আটচালা গড়ে সূচনা হয় পূজাপাঠ। পরবর্তী কালে যাদব লাল দত্ত -র উদ্যোগে তৈরি হয় দুর্গা দালান। আজও এই বাড়ি বনেদিয়ানার ছাপ ধরা পড়েছে। বর্তমান প্রজন্ম এখনও শতাব্দী প্রাচীন পুজোর ধারাকে বহন করে চলেছে। এ প্রসঙ্গে দত্ত বাড়ির সদস্য রাজকুমার শীল জানলেন.....দেখুন ভিডিও....
একনজরে প্রতিবেদন : ওরা সারাবছর মানুষের পাশেই থাকে । দু হাত বাড়িয়ে তুলে দেয় জামাকাপড় । আজও ওরা মানুষের পাশে । তবে আজ বস্ত্র নয় খাদ্যদ্রব্য নিয়ে হাজির ।জেলা শহরের অন্যতম সামাজিক সংগঠন বিনা পয়সার বাজার শহরের মানুষের হাতে তুলে দিল শুকনো খাবার । হাজির ছিলেন বিশিষ্ট সমাজসেবী সন্দীপ রুদ্র , শিক্ষক সুজিত দাস ও বেশ কিছু সদস্য। সুজিত বাবু জানান বয়স্ক মানুষ , প্রান্তিক মানুষের হাতে খাবার তুলে দেয়া হল। এর আগেও ৫২ টি পরিবারের হাতে খাবার তুলে দিয়েছি। আগামী দিনেও মানুষের পাশে থাকবো ।

সঙ্গের বিবৃতিতে অনেক ভুলভ্রান্তি রয়েছে। ঐতিহাসিক তথ্যও অসম্পুর্ণ।
ReplyDeleteএই বিষয়ে সম্পূর্ণ তথ্যের জন্য, চুঁচুড়া আদি চৌমাথা দত্তবাড়ীর প্রবীণ সদস্য, ইতিহাসবিদ, অধ্যাপক শ্রী নির্মল চন্দ্র দত্তের সঙ্গে যোগাযোগ বাঞ্ছনীয়।
কুন্তল দত্ত ( 9830980845)
আদি চৌমাথা দত্তবাড়ী এবং শ্রী শ্রী রাধাকান্ত জীউ ও অভয়া মাতা ঠাকুরানী ট্রাস্ট,
185, চৌমাথা, চুঁচুড়া - 712101