Skip to main content

প্রবল উন্মাদনায় শেষ হলো ২য় বর্ষ কবিতা উৎসব

একনজরে প্রতিবেদন:উন্মাদনার সাথে শেষ হলো দ্বিতীয় বর্ষ সারাদিন কবিতা উৎসব। সমকাল ও বিবৃতি পত্রিকা এবং হুগলী চুঁচুড়া বইমেলার উদ্যোগে গত বছর থেকে সারা দিনের কবিতা উৎসব পালিত হয়ে আসছে চুঁচুড়া রবীন্দ্রভবনে। এবছর সকাল থেকে রাত পর্যন্ত ২৩১ জন কবির সমন্বয়ে সারাদিনের কবিতা উৎসব পালিত হয়। হুগলি হাওড়া কলকাতা বর্ধমান উত্তর চব্বিশ পরগনা ছাড়াও মালদহ বীরভূম মুর্শিদাবাদের কবিরাও উপস্থিত ছিলেন ।এই অনুষ্ঠানে কবিতা পাঠ ছাড়াও কবিতা সংক্রান্ত আলোচনা ও বিতর্ক সভা অনুষ্ঠানের গাম্ভীর্য বাড়িয়ে তোলে। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কবি দীপঙ্কর বাগচী। অনুষ্ঠান মঞ্চে সমকাল বিবৃতি পত্রিকার গ্রীষ্ম বর্ষা সংখ্যা প্রকাশ পায়। সেই সাথে প্রকাশ পায় লিটিল ম্যাগাজিন শেষের কবিতা। কবিতা উৎসবের সাথে ওই দিন দশ টি লিটল ম্যাগাজিন এর টেবিল ও ছিলো প্রেক্ষাগৃহে।অনুষ্ঠান প্রসঙ্গে বইমেলার যুগ্ম সম্পাদক গোপাল চাকি বলেন - কবিতার সাথে সারা বছর অমরা নানা ভাবে জড়িয়ে থাকি,তবে একটা দিন একটু বেশি করেই জড়িয়ে থাকি,কবিদের একত্রিত করে এত বড় অনুষ্ঠান পরিচালনা কষ্টকর হলেও আমরা সহজেই করতে পারছি এবং কবিদের সান্নিধ্য পাচ্ছি এটাই বড় প্রাপ্তি।



Comments

ঝলকে ৫

মুখ্যমন্ত্রীর ভাইপোকে গ্রেপ্তার, রাজ্য রাজনীতি তোলপাড়

  সংবাদ একনজরে প্রতিবেদন : মহারাষ্ট্রে শিন্ডে-ফড়নবিশ সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের কয়েক ঘণ্টা বাকি। তার আগে মুখ্যমন্ত্রীর ভাইপোকে গ্রেফতার প্রসঙ্গে তোলপাড় মহারাষ্ট্র। জানা যাচ্ছে জুয়া খেলার সময় গ্রেফতার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ভাইপো মহেশ শিন্ডে। মীরারডের জিসিসি ক্লাবের একটি জায়গায় জুয়া খেলছিলেন মহেশ শিন্ডে। সেই সময় পুলিশ ক্লাবটিতে অভিযান চালায় এবং ১০ জনকে আটক করে। এই তথ্য সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছে।

ঈদ উপলক্ষে চুঁচুড়া'র কারবালায় বিশেষ নামাজ পাঠ

ঈদ উপলক্ষে চুঁচুড়া'র কারবালায় বিশেষ নামাজ পাঠ রাজেশ মন্ডল ও প্রণব বন্দোপাধ্যায়, হুগলী :  আজ সকালে পবিত্র ঈদ উপলক্ষে চুঁচুড়ার কারবালা মসজিদে অনুষ্ঠিত হলো এক বিশেষ বিশেষ নামাজ পাঠ। প্রায় হাজার এর কাছাকাছি মুসলিম সম্প্রদায়ের মানুষ ভিড় জমান এখানে, আল্লাহ'র প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও প্রার্থনা করেন। নামাজ পাঠে অংশ নেন চুঁচুড়া'র বিধায়ক অসিত মজুমদার, হুগলী চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান গৌরিকান্ত মূখার্জী,  ADVERTISEMENT উপ-পৌরপ্রধান অমিত রায়, কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটির সভাপতি বিভূতি দাস সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ।  আজকের এই বিশেষ নামাজ পাঠ করেন   আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মৌলানা মুক্তি মুহাদ্দস আলহাব জনাব মহাদদূর আমাম। এই  প্রসঙ্গে আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মৌলানা মুক্তি মুহাদ্দস আলহাব জনাব মহাদদূর আমাম বলেন  ।। দেখুন ভিডিও ।। ADVERTISEMENT একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে... OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA

জনদরদী "যাযাবর", আরও একবার হুগলী'র চন্দননগরে বস্ত্র ও খাবার বিতরণ

জনদরদী "যাযাবর", আরও একবার হুগলী'র চন্দননগরে বস্ত্র ও খাবার বিতরণ ছবি: শান্তনু মজুমদার   শান্তনু মজুমদার, হুগলী :  গত ৮ই জুলাই রবিবার আরও একবার নজির গড়লো হুগলীর চন্দননগরের "যাযাবর ফাউন্ডেশন"। এর আগে তারা বহুবার আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়েছেন, স্টেশনে বা রাস্তার ধারে বসবাসকারী মানুষদের বেঁচে থাকার শক্তি প্রদান করেছেন, জামাকাপড় বা খাবার এর কথা না হয় বাদই দিলাম! সরকারিভাবে কোনো আর্থিক সাহায্য সেইভাবে না পেয়েও শুধুমাত্র সাংগঠনিক চাঁদার মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা। ছবি: শান্তনু মজুমদার সেইরকমই এক চিত্র দেখা গেল গতকাল চন্দননগর রেল স্টেশন ও চন্দননগর জোড়া ঘাট সংলগ্ন অঞ্চলে। গতকাল সকালে যাযাবরের উদ্যোগে স্টেশনে ও ঘাটে বসবাসকারী মানুষদের হাতে জামাকাপড় ও খাবার তুলে দেন তারা। ছোটছোট পথশিশুদের সাথে খেলায় মত্ত হয় "যাযাবর" এর বেশ কিছু সদস্য। কর্মসূচী প্রসঙ্গে এক সদস্য বলেন, আগামীদিনে এই ধরনের আরও কর্মসূচি করার অঙ্গীকারবদ্ধ "যাযাবর"।যাযাবরের এই মিলিত প্রচেষ্টাকে কুর্ণিশ জানিয়েছেন শহরবাসী।। ছবি : শান্তনু মজুমদার ...

ভিবজিওর এর চিত্র প্রদর্শনী

  একনজরে প্রতিবেদন:  শুরু হল দুদিন ব্যাপী ভিবজিওর এর চিত্র প্রদর্শনী। বিশিষ্ট চিত্রশিল্পী অরূপ রতন চৌধুরীর উদ্যোগে চুঁচুড়া রবীন্দ্রভবনের মুক্তমঞ্চে প্রদর্শিত হচ্ছে ২১ জন শিল্পীর মোট ৪৩ টি ছবি। বর্তমান প্রজন্মের বেশ কিছু শিল্পীর অন্য ধারার ছবি প্রদর্শিত হচ্ছে এই প্রদর্শনীতে। মূলত অরূপ বাবুর নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রের কিছু শিল্পীর শিল্পকর্মই প্রদর্শিত হচ্ছে।অরূপবাবু বলেন শিল্পের অন্যতম একটি ধারা চিত্র শিল্প আর চিত্রশিল্পের মাধ্যমে বিশ্বের যে কোন মাধ্যমকেই তুলে ধরা সম্ভব তাই এই বিপুল সম্ভাবনাময় শিল্পকে এক ছাতার তলায় তুলে ধরার চেষ্টা হয়েছে। এ প্রসঙ্গে অরূপ বাবু বলেন -

১২ ঘণ্টার প্রতীকী অনশনে চন্দননগর নাগরিক সমাজ

একনজরে প্রতিবেদন : বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপূজা চলাকালীন ১২ ঘণ্টার প্রতীকী অনশনে বসলো চন্দননগর নাগরিক সমাজ ও চন্দননগর IMA শাখা। আজ সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত প্রায় শতাধিক মানুষ চন্দননগর IMA ভবনের সামনে বিক্ষোভ দেখান,সাথে ছিলো অনশন। তিলোত্তমার বিচারের দাবিতে স্লোগানে মুখরিত হয়ে উঠে স্ট্রান্ড চত্বর । এ প্রসঙ্গে সাহিত্যিক শীর্ষেন্দু দত্ত বলেন - পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। অমরা এই দিন দেখার জন্য প্রস্তুত ছিলাম না। বিচার এখনও আমরা পাই নি।আন্দোলন চলবে,অমরা শেষ দেখে ছাড়বো। সংগঠনের পক্ষে ডাক্তার আলোক রায়চৌধুরী বলেন -